Click Below

Breaking

Know more

Search

সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২

Hs political science suggestions 2022 || উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন- চতুর্থ অধ্যায় ।

 
















সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর | HS Class 12th Political science Question and Answer




MCQ প্রশ্নোত্তর সঠিক উত্তরটি নির্বাচন করো | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer :

১) মস্কো ঘোষণা কোন বছর হয় –
১৯৪৩ সালে।
২)অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা – ৫৪
৩) UNO – র বিচারালয়ের বিচারপতির কার্যকাল – ৯ বছর।
৪)সাধারণ সভায় প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে – ১ টি।
৫)ভোট প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের।
৬)সম্মিলিত জাতিপুঞ্জের আইনসভা হলো – সাধারণ সভা।
৭)সম্মিলিত জয়িপুঞ্জের অঙ্গের সংখ্যা-৬টি।
৮)নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরাষ্ট্রের সংখ্যা – ১০ টি।
৯)আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যালয় কোথায় অবস্থিত ?
জেনেভাতে।
১০)UNO – র সনদ সংশোধনের কথা বলা হয়েছে – ১০৮ ধারায়।
১১)ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত?
১৯৮
১২)ডাম্মারটন ওকস সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয় ?
১৯৪৪ সালে।
১৩)UNO – র মহাসচিবের কার্যকাল হলো – ৫ বছর।
১৪)UNO – র সনদে উদ্দেশের সংখ্যা – ৪টি।
১৫) সাধারণ সভায় প্রতি সদস্য সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে ?
৫ জন।
১৬)UNO – র জন্মলগ্নে সদস্য সংখ্যা ছিল – ৫১ 
১৭)সাধারণ সভাকে বিশ্ব – বিবেকের কণ্ঠস্বর বলেছেন – অস্টিন।
১৮)আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত ?
১৮৬ টি

১৯)UNO – এর সনদে নীতির সংখ্যা হলো – ৭টি।
২০)UNO প্রতিষ্ঠত হয় – ১৯৪৫

২১)সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় –১৯৪৫ – এর ২৪ অক্টোবর ।
২২)সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে ?
১৯৫০

২৩)প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে সর্বাধিক – ৫ জন।
২৪)নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা – ১৫

২৫)তেহরান ঘোষণা কোন বছর হয় –১৯৪৩ সাল।
২৬)ওয়াশিংটন ঘোষণা কত সালে হয় –১৯৪২ সাল।

২৭) বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা – সাধারণ সভা।



অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer :


১)জাতিপুঞ্জের সনদ কীভাবে সংশোধন করা হয় ? 
Ans: নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই – তৃতীয়াশের ভোটে জাতিপুঞ্জের সনদ সংশোধিত এবং কার্যকরী হয় । 

২)‘ তেহরান ঘোষণা ‘ কী ? 
Ans: রুজভেল্ট , স্তালিন ও চার্চিল তেহরান শহরে মিলিত হয়ে যে ঘোষণাপত্র প্রকাশ করেন , তা – ই হলো তেহরান ঘোষণা । 

৩)সম্মিলিত জাতিপুঞ্জের কোন দু’টি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে ?
Ans: সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে । 

৪)সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে ? 
Ans: প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে । 

৫)আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?
Ans: আন্তর্জাতিক বিচারালয় জার্মানির হ্যেগ শহরে অবস্থিত । 

৬)নিরাপত্তা পরিষদ কীভাবে গঠিত হয় ? 
Ans: UNO- র নিরাপত্তা পরিষদ স্থায়ী ৫ টি সদস্যরাষ্ট্র এবং অস্থায়ী ১০ টি সদস্যরাষ্ট্র অর্থাৎ মোট ১৫ টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত । 

৭)আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাগুলি ক’টি ভাগে বিভক্ত ? 
Ans: আন্তর্জাতিক বিচারালয়ের ( ICI ) এলাকাগুলি তিন ভাগে বিভক্ত । যথা 
১. স্বেচ্ছাধীন এলাকা , 
২. আধা – আবশ্যিক এলাকা এবং 
৩. পরামর্শদানমূলক এলাকা । 

৮)সম্মলিত জাতিপুঞ্জের মহাসচিবের যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো । 
Ans: সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো প্রশাসন এবং বিভিন্ন শাখা সংগঠনের কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা । 

৯)সাধারণ সভার অধিবেশনে কতজন সভাপতি ও সহ – সভাপতি নির্বাচিত হন ? 
Ans: সাধারণ সভার অধিবেশনে একজন সভাপতি এবং ২১ জন সহ – সভাপতি নির্বাচিত হন । 

১০)সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময়ে সদস্যরাষ্ট্রের সংখ্যা উল্লেখ করো । 
Ans: সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময়ে সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল ৫৯ । 

১১)সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ কীভাবে অর্জন করা যায় ? 
Ans: UNO- র সনদের ৪ নং ধারা অনুসারে এর সদস্যপদ গ্রহণে ইচ্ছুক যে কোনো শান্তিকামী রাষ্ট্র এই আন্তর্জাতিক সংস্থার কয়েকটি নিয়মকানুন মানার পর নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ সভার দুই – তৃতীয়াংশ সদস্যের সম্মতি পেলে UNO- র সদস্যপদ অর্জন করতে পারে । 

১২)নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো ।
Ans: ‘ ভেটো ‘ ব্যবস্থার প্রচলনের ফলে শাস্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা । 

১৩)নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে ? 
Ans: আমেরিকা , রাশিয়া , গণসাধারণতন্ত্রী চিন , ব্রিটেন ও ফ্রান্স । 

১৪)বর্তমানে নিরাপত্তা পরিষদের ১০ টি অস্থায়ী সদস্যরাষ্ট্র কারা ? 
Ans: ২০১৩ সালের পরিসংখ্যান অনুযায়ী নিরাপত্তা পরিষদের ১০ টি অস্থায়ী রাষ্ট্র হলো ঃ আজারবাইজান , আর্জেন্টিনা , অস্ট্রেলিয়া , গুয়াতেমালা , রিপাবলিক অব কোরিয়া , মরক্কো , পাকিস্তান , লুক্সেমবর্গ , রোয়ান্ডা , টোগো । 

১৫)অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো ।
Ans: অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন করা । 

১৬) সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত ?
Ans: সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় আমেরিকার নিউইয়র্ক শহরে অবস্থিত । 

১৭)অতলান্তিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
Ans: চার্চিল ও রুজভেল্ট । 

১৮)জাতিপুঞ্জের সনদ সংশোধন কীভাবে হয় ? Ans: সনদের ১০৮ নং ধারা অনুযায়ী সংশোধনী প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্র সহ সাধারণ সভার দুই – তৃতীয়াংশ সদস্যরাষ্ট্র কর্তৃক অনুমোদিত হলে গৃহীত হয় । 

১৯)মস্কো ঘোষণা কী ? 
Ans: মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন , সোভিয়েত ইউনিয়ন , ফরমোজা এবং চিনের পররাষ্ট্র মন্ত্রীরা মস্কোতে মিলিত হয়ে যে ঘোষণার দ্বারা জাতিপুঞ্জ প্রতিষ্ঠার জন্য একটি যুগ্ম ইস্তেহার প্রকাশ করেন তাকে মস্কো ঘোষণা বলে ৷ 

২০)সম্মিলিত জাতিপুঞ্জ থেকে কোনো সদস্যরাষ্ট্রকে কীভাবে অপসারণ করা হয় ?
Ans: জাতিপুঞ্জের সনদের ৬ নং ধারা অনুসারে কোনো সদস্যরাষ্ট্র সনদের নীতিগুলি ধারাবাহিকভাবে লঙ্ঘন করতে থাকলে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা ওই সদস্যরাষ্ট্রকে জাতিপুঞ্জ থেকে অপসারণ করতে পারে । 

২১) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো । 
Ans: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম বিশ্ববাণিজ্য সংস্থা ৷ 

২২) 'হু' ( WHO ) – এর পুরো নাম কী ? 
Ans: ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন । 

২৩)সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কী ?
Ans: জাতিসংঘ বা লিগ অব নেশন্‌স । 

২৪) জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য কী ? 
Ans: জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য হলো যুদ্ধের করাল গ্রাস থেকে ভাবী প্রজন্মকে মুক্ত রাখা । 

২৫) সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা কি সনদের মূল অংশ ? 
Ans: সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা সনদের মূল অংশ নয় । 

২৬) আই এম এফ ( IMF ) এর পুরো নাম কী ? 
Ans: ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড । 

২৭) আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর কার্যালয় কোথায় অবস্থিত ? 
Ans: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে । 

২৮) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কীভাবে নির্বাচিত হন ? 
Ans: নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভায় পৃথকভাবে অনুষ্ঠিত ভোটে যে সবচেয়ে বেশি ভোট পান তাঁরা আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসেবে নির্বাচিত হন । 

২৯)নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থ কী ? 

অথবা , 

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বলতে কী বোঝো ? 

Ans: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দেওয়া ভেটো ক্ষমতার অর্থ হলো পদ্ধতিগত বিষয় ব্যতীত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে তাদের অসম্মতিসূচক ভোটদানের অধিকার রয়েছে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here