দশম শ্রেণি
মাধ্যমিক বাংলা 2022
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
• নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। Mcq- প্রশ্নোত্তর । প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর।
১)“ কনক – আসন ত্যজি , বীরেন্দ্রকেশরী” ‘ বীরেন্দ্রকেশরী ’ কাকে বলা হয়েছে ?
ইন্দ্রজিৎ।
২)“ হাসিবে মেঘবাহন ” –মেঘবাহন কে ?
ইন্দ্র।
৩)“ উদ্ধারিতে গোধন , সাজিলা শূর শমীবৃক্ষমূলে । ” কে সেজেছিলেন ?
অর্জুন।
৪)“ তায় আমি জাগানু অকালে ভয়ে ” –কাকে জাগানোর কথা বলা হয়েছে ?
ইন্দ্রজিৎ।
৫)“ উড়িছে কৌশিক ধ্বজ ”- 'কৌশিক ধ্বজ'‘ কথাটির অর্থ হলো- রেশমি কাপড়ের পতাকা।
৬)“ হৈমবতীসুত যথা ” - ‘ হৈমবতীসুত ‘ বলতে বোঝানো হয়েছে - কার্তিক কে।
৭) অভিষেক কবিতাংশটির মূল গ্রন্থের নাম লেখ?
মেঘনাদবধ কাব্য' কাব্যগ্রন্থ।' (প্রথম স্বর্গ)
৮) "প্রণমিয়া ধাত্রীর চরণে" - ধাত্রী কে ছিলেন?
মেঘনাদের ধাত্রীমাতা প্রভাষার বেশে আসা লক্ষী।
৯) কে বধিল প্রিয়ানুজে - প্রিয়ানুজ কে ?
বীরবাহু।
১০) রঘুবরে কখন বীরবাহু কে সংহার করেন- রাত্রিকালীন যুদ্ধে।
• নিচের প্রশ্নগুলির দুই, তিনটি বাক্যে উত্তর দাও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
১) "এ অদ্ভুত বার্তা" - কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে?
রামচন্দ্রকে বধ করা সত্ত্বেও পুনর্জীবন লাভ করে বীরবাহু কে হত্যা।
২) 'হায় পুত্র মায়াবী মানব' -মায়াবী মানব কে? মায়াবী মানব কেন বলা হয়েছে?
মায়াবী মানব হলেন সীতাপতি। মায়াবী মানব বলা হয়েছে কারণ মেঘনাদ বধ করা সত্বেও পুনর্জীবিত হয়ে উঠেছিল।
• নিচের প্রশ্নগুলির ব্যাখ্যা সহযোগে উত্তর দাও। ব্যাখ্যা ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন।
১) “অম্বুরাশি – সুতা উত্তরিলা ” — ‘অম্বুরাশি – সুতা ’ কী উত্তর দিলেন ?
অথবা ,
‘ অম্বুরাশি – সুতা ’ কে ? তিনি কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন ?
২)“ সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। ” কে , কেন সসৈন্য সজ্জিত হয়েছিলেন ?
৩)“ নাদিলা কর্বুরদল হেরি বীরবরে / মহাগর্ভে । ” ‘ কবূরদল ’ শব্দের অর্থ কী ? তাদের এমন আচরণের কারণ কী ?
৪)“ কি হেতু মাতঃ , গতি তব আজি / এ ভবনে ? ” কার উদ্দেশে কথাগুলি বলা হয়েছে ? তিনি কীজন্য এসেছিলেন তা সংক্ষেপে লেখো ।
৫)“ ঘুচাব ও অপবাদ , বধি রিপুকুলে ”বক্তা কে ? বক্তার মতে অপবাদটি কী ছিল ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন