Click Below

Breaking

Know more

Search

শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

Madhyamik Bengali Question and Answer || মাধ্যমিক বাংলা কবিতা - আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর- প্রশ্ন ও উত্তর।
















 দশম শ্রেণী 


মাধ্যমিক বাংলা 2022 





West Bengal Madhyamik Class 10th Bengali Question and Answer - আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা – MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর।



• নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। Mcq- প্রশ্নোত্তর । প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। 


১)  আফ্রিকার নিভৃত অবকাশ কোথায় ছিল ?

কৃপণ আলোর অন্তঃপুরে।


২)পশুরা কী ঘোষণা করল ? 

দিনের অন্তিমকাল।


৩)কবি কীসের মাধ্যমে আরাধনা করছিলেন ? 

সংগীত।


৪)“ মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা ” —   'পূজার ঘণ্টা' কার নামে বাজছিল ? 

দয়াময় দেবতার নামে।


৫)“ কবির সংগীতে বেজে উঠেছিল । ” কী বেজে উঠেছিল ?

সুন্দরের আরাধনা।


৬)সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহারায় বেঁধেছিলেন তা হলো- বনস্পতির।


৭) সমুদ্রকে কবি কোন বিশেষণে বিশেষিত করেছেন ?

- রুদ্র।


৮)সমুদ্রপারে কোথায় ঘণ্টা বাজছিল ? 

মন্দিরে।


৯)‘ প্রদোষ ’ শব্দের অর্থ কী ? 

সন্ধ্যা।


১০)“ ছিনিয়ে নিয়ে গেল তোমাকে , আফ্রিকা ” কে ছিনিয়ে নিয়ে গেল ? 

রুদ্র সমুদ্রের রাহু।


• নিচের প্রশ্নগুলির দুই, তিনটি বাক্যে উত্তর দাও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 

১)“ তোমার ভাষাহীন ক্রন্দন ” – ক্রন্দন কেন ভাষাহীন ছিল ? 

Ans: আপন সত্তার রহস্য উন্মোচনে মগ্ন আফ্রিকা অকস্মাৎ সাম্রাজ্যবাদীদের দ্বারা আক্রান্ত হলে সে উদ্‌গত ভাষাহীন ক্রন্দনে ভেসে গিয়েছিল । 


২)প্রাচী ধরিত্রীর বুকের থেকে কে , কাকে ছিনিয়ে নিয়ে গেল ? 

Ans: রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল ।


৩) “ নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত ” – কে , কেন বিধ্বস্ত করছিলেন ?

Ans: নতুন সৃষ্ট বিশ্ব তথা পৃথিবীর প্রতি প্রবল ক্ষোভে স্বয়ং স্রষ্টা তাকে বারবার বিধ্বস্ত , অর্থাৎ ভেঙে – গড়ে দেখছিলেন ।


৪) ছায়াবৃতা আফ্রিকার মুখ কোথায় লুকানো ছিল ? 

Ans: ছায়াবৃতা আফ্রিকার মুখ ‘ কালো ’ ঘোমটার নীচে লুকানো ছিল ।


৫) “ কৃপণ আলোর অন্তঃপুরে ” –আলো ‘ কৃপণ ‘ কেন ? 

Ans: আফ্রিকার ঘন অরণ্যভূমিতে সূর্যের আলো প্রায় প্রবেশ করতে পারে না । তাই সেখানে আলোকে কৃপণ বলা হয়েছে ।


৬) জল – স্থল – আকাশের সংকেতকে ‘ দুর্বোধ ’ বলা হয়েছে কেন ? 

Ans: সৃষ্টির প্রথম থেকেই মানুষ প্রকৃতির কাছে নিতান্ত অসহায় । প্রকৃতির বিচিত্র খেয়াল অনুধাবনের শক্তি তার নেই । তাই তা দুর্বোধ ।


৭)“ রুদ্র সমুদ্রের বাহু ” – সমুদ্রকে ‘ রুদ্র ‘ বলা হয়েছে কেন ?

Ans: সৃষ্টিলগ্নে ভৌগোলিক উপাদানগুলি ততটা নিজস্বতায় পূর্ণ হয়ে ওঠেনি , উত্তাল ছিল সমুদ্রও । তাই তীব্র ঊর্মিমালামুখর সমুদ্র ছিল রুদ্র ।


৮) “ পশুরা বেরিয়ে এল । ” পশুরা বেরিয়ে এসে কী করছিল ? 

Ans: পশুতুল্য সাম্রাজ্যবাদী শাসক গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অস্তিমকাল ঘোষণা করেছিল।



নিচের প্রশ্নগুলির ব্যাখ্যা সহযোগে উত্তর দাও। ব্যাখ্যা ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন।


১)“ শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে ” –কে , কীভাবে ‘ শঙ্কাকে ‘ হার মানাতে চাইছিল ?


২)“ ছিনিয়ে নিয়ে গেল তোমাকে ” –তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে ? তাকে কে , কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে ? 


৩)“ বিদ্রুপ করেছিলে ভীষণকে ” কে , কীভাবে ভীষণকে বিদ্রুপ করেছিল ? 

অথবা ,

 “ বিরূপের ছদ্মবেশে ” ,  কীভাবে সেই ছদ্মবেশ গ্রহণ করা হয়েছিল ?  



• নিচের প্রশ্নগুলির বিশ্লেষণ করো। রচনাধর্মী বড়োপ্রশ্ন। 


১)“ সেখানে নিভৃত অবকাশে তুমি ” — ‘ তুমি ‘ কে ? নিভৃত অবকাশে বলতে কী বোঝানো হয়েছে ? সেই অবকাশে কী সংগ্রহ করা হয়েছিল ? ***V.V.I**


২)“ হায় ছায়াবৃতা ”  ছায়াবৃতা বলার কারণ কী ? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো ।  ***V.V.I**


৩)“ অপরিচিত ছিল তোমার মানবরূপ ” – তোমার বলতে কার কথা বলা হয়েছে ? তার রূপ অপরিচিত ছিল কেন ? সেই মানবরূপের পরিচয় দাও । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here