দশম শ্রেণী
মাধ্যমিক বাংলা
• নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। Mcq- প্রশ্নোত্তর । প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর।
১) কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম কী ?
কুস্তক।
২)‘ বেঁধে বেঁধে ’ কথাটির অর্থ হলো –সংঘবদ্ধভাবে থাকা।
৩) ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘ কবিতাটি ‘ জলই পাষাণ হয়ে আছে ‘ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা ?
- ৩১ সংখ্যক।
৪) “আমাদের পথ নেই আর ” - উদ্ধৃতাংশে পথ না থাকার অর্থ হলো- কোনো উপায় নেই।
৫)আমাদের বাঁয়ে রয়েছে -গিরিখাত।
৬)আমাদের মাথায় - বোমারু।
৭)“ অথবা এমনই ইতিহাস ” – কেমন ইতিহাস ?
-আমাদের চোখ মুখ ঢাকা।
৮)কাছে ও দূরে ছড়ানো আছে- শিশুদের শব।
• নিচের প্রশ্নগুলির দুই, তিনটি বাক্যে উত্তর দাও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
১)“ এ – মুহূর্তে মরে যাব না কি ? ” এ মুহূর্তে বলতে বক্তা কোন সময়কে বুঝিয়েছেন ?
Ans: দেশের সংকটকালে যুদ্ধবিধ্বস্ত পটভূমিতে খাদ্য ও আশ্রয়হারা মানুষগুলির বেঁচে থাকা যখন প্রায় অনিশ্চিত সেই মুহূর্তের কথা বক্তা বোঝাতে চেয়েছেন ।
২)আমাদের ঘর গেছে উড়ে ‘ বলতে কী বোঝানো হয়েছে ?
Ans: কবিতার কথক বলেছেন , যেভাবে যুদ্ধের ভয়াবহ আক্রমণ তাঁদের জীবনকে ছারখার করে দিয়েছে তাতে তাদের ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে ।
৩) “ আয় আরো বেঁধে বেঁধে থাকি ” —একথা বলার কারণ কী ?
Ans: কবি একথা বলেছেন , কারণ ঐক্যবদ্ধভাবে থাকলে যেকোনো বিপর্যয় এলে তার মোকাবিলা করা সহজ হয় ।
৪) ” পায়ে পায়ে হিমানীর বাঁধ ” – হিমানীর বাঁধ বলতে কবি কী বুঝিয়েছেন ?
Ans: কবির মতে বরফ যেমন পাহাড়ি পথে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে তেমনি হিংসার উন্মত্ততা মানুষের বেঁচে থাকাকে দুঃসহ করে তুলেছে ।
৫)শিশুদের শব যেখানে সেখানে ছড়ানো আছে কেন ?
Ans: শিশুঘাতী , নারীলোলুপ , কুৎসিত , বীভৎস , সাম্রাজ্যবাদী দেশগুলির নির্বিচার বোমাবর্ষণের ফলে যেখানে সেখানে শিশুদের শব ছড়িয়ে আছে ।
৬) “ আমাদের মাথায় বোমারু ” — ‘ বোমারু ’ শব্দটির দ্বারা কবি কোন পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন ?
Ans: ‘ বোমারু ‘ শব্দটির দ্বারা কবি শঙ্খ ঘোষ যুদ্ধকালীন পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন।
• নিচের প্রশ্নগুলির ব্যাখ্যা সহযোগে উত্তর দাও। ব্যাখ্যা ভিত্তিক গুরুত্বপূর্ণ বড়োপ্রশ্ন।
১)“ পৃথিবী হয়তো বেঁচে আছে / পৃথিবী হয়তো মরে গেছে । ” পৃথিবীর বাঁচা মরা কবিতায় কীভাবে প্রকাশিত হয়েছে তা লেখো । **V.V.I****
২)“ আমাদের ইতিহাস নেই ” —কথাটি ব্যাখ্যা করো ।
অথবা ,
“ এমনই ইতিহাস ” – কোন ইতিহাসের কথা বলা হয়েছে ?
৩)“ আমাদের মাথায় বোমারু ”- ‘ বোমারু ‘ বলতে কী বোঝানো হয়েছে ? আমাদের মাথায় বোমারু কেন ?
৪)“ আমাদের চোখমুখ ঢাকা / আমরা ভিখারি বারোমাস ” – কারা , কেন বারোমাস ভিখারি ?
৫)“ তবু তো কজন আছি বাকি ” — এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন