Click Below

Breaking

Know more

Search

বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২

Madhyamik Bengali Question and Answer || মাধ্যমিক বাংলা কবিতা – অসুখী একজন / পাবলো নেরুদা - প্রশ্ন ও উত্তর।

 












দশম শ্রেণী 

মাধ্যমিক বাংলা 





• নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। Mcq- প্রশ্নোত্তর । প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর

১)‘ অসুখী একজন ’ কবিতাটি তর্জমা করেছেন -  নবারুণ ভট্টাচার্য।


২)“ তারপর যুদ্ধ এল ” –এখানে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন কবি ? 

স্পেনের গৃহযুদ্ধ।


৩) “নেমে এল তার মাথার উপর” - কী নেমে এল ? 

বছর।


৪) ‘অসুখী একজন’ কবিতায় কবি কোথায় চলে গেছেন ? 

দূরে।


৫)‘ আমি ’ কোথায় ঘুমিয়েছিলাম ? 

ঝুলন্ত বিছানায়।


৬) “ শিশু আর বাড়িরা খুন হলো ” ‘ শিশু আর বাড়িরা ‘ খুন হয়েছিল কেন ? 

বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হওয়ার কারণে।


৭)“ রত্তের এক আগ্নেয়পাহাড়ের মতো । ” এটি কীসের উপমা ? 

স্পেনের গৃহযুদ্ধের উপমা।


 • নিচের প্রশ্নগুলির দুই, তিনটি বাক্যে উত্তর দাও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

১)কবি পাবলো নেরুদার পরিচয় কী ? 

Ans: ল্যাটিন আমেরিকার ‘ চিলি ’ – র কবি পাবলো নেরুদা ১৯০৪ খ্রিস্টাব্দের ১২ জুলাই জন্মগ্রহণ করেন । তিনি নোবেল সাহিত্য পুরস্কার প্রাপক কবি ।


২)“ সেই মিষ্টি বাড়ি ” —বাড়িটিকে বক্তা মিষ্টি বলেছেন কেন ?

Ans: বাড়িটির সঙ্গে কবির অনেক প্রিয় স্মৃতি যুক্ত হয়ে থাকায় বাড়িটি মিষ্টি ।


৩) “ সব চূর্ণ হয়ে গেল , জ্বলে গেল আগুনে । ” সব কী কী ? 

Ans: ‘ সব ’ বলতে গোলাপি গাছ , চিমনি , প্রাচীন জলতরঙ্গ প্রভৃতির কথা বলা হয় ।


৪)“ সেই মেয়েটির মৃত্যু হলো না । ” কেন মৃত্যু হলো না ? 

Ans: কবি পাবলো নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতায় কালান্তক যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলেও কথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হলো না ।


৫) ” বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ” – এর অর্থ কী ? 

Ans: উদ্ধৃতিটির অর্থ প্রকৃতির নিয়মে প্রকৃতির বুকে মানুষের স্মৃতি মুছে দেওয়া ।


৬) ‘ অসুখী একজন ‘ কবিতায় যুদ্ধ আসাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ? 

Ans: কবি পাবলো নেরুদা রচিত ‘ অসুখী একজন ‘ কবিতায় যুদ্ধ আসাকে রক্তের এক আমেয়পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে ।


৭) অসুখী একজন ‘ কবিতায় কবি চলে যাওয়ার আগে ‘ তাকে ‘ কী অবস্থায় ছেড়ে 

Ans: পাবলো নেরুদা ‘ তাকে ‘ তথা এক নারীকল্প দেশমাতৃকাকে দরজায় পরম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন দুর থেকে দুরে ।


৮)” তারপর যুদ্ধ এল ” — যুদ্ধ এলে কী ঘটল ?

 Ans: পাবলো নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতায় দেখা যায় যুদ্ধে শিশু আর বাড়িগুলি খুন হয় , কিন্তু কবির ছেড়ে যাওয়া মেয়েটির মৃত্যু হয় না । 


৯)“ রক্তের একটা কালো দাগ । ” কী কারণে এই রক্তপাত ? 

Ans: স্পেনের গৃহযুদ্ধে ( ১৯৩৬-৩৯ ) বহু মানুষ হতাহত হয় , তাই এই রক্তপাত ।


১০) “ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় । ” বক্তার জন্য মেয়েটির অপেক্ষার কারণ কী ? Ans: কারণ বক্তার সঙ্গে মেয়েটির সম্পর্ক প্রেমিক – প্রেমিকার , তাই সে বক্তার অপেক্ষায় থাকে । 


১১)“ সে জানত না ” – কে , কী জানত না? 

Ans: ‘ অসুখী একজন ’ কবিতায় কথক যে মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে অপেক্ষায় রেখে চলে গেল সেই মেয়েটি জানত না যে কথক আর কখনো ফিরে আসবে না । 



• নিচের প্রশ্নগুলির ব্যাখ্যা সহযোগে ৫, ৭-টি বাক্যে উত্তর দাও। 

১)“ রক্তের একটা কালো দাগ । ” রক্তের একটা কালো দাগ হলো কেন ? 

Ans: পাবলো নেরুদার লেখা ‘ অসুখী একজন ‘ কবিতায় ফুটে উঠেছে এক দুঃসময়ের ছবি । ‘ যুদ্ধ ’ শব্দের মধ্যেই লুকিয়ে আছে কাটাকাটি , হানাহানি । স্বাভাবিকভাবে লাল রক্তের স্রোত বয়েই চলে রাজপথে , অলিতে – গলিতে । সেই গাঢ় রক্ত যখন শুকিয়ে যায় তখন কালচে রূপ ধারণ করে ।


২) ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির স্বপ্নবিজরিত বাড়ির পরিবেশটি কেমন ছিল ?

Ans: ‘ অসুখী একজন ‘ কবিতায় চিলিয়ান কবি পাবলো নেরুদা তাঁর স্বপ্নবিজরিত বাড়ির সুন্দর পরিবেশ ফুটিয়ে তুলেছেন । কবির মিষ্টি বাড়িটির বারান্দায় ছিল ঝুলন্ত বিছানা , যেখানে তিনি ঘুমাতেন । বারান্দার পাশে ছিল গোলাপি গাছ , ছড়ানো করতলের মতো পাতা , চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ ।

 

৩)“ একটা কুকুর চলে গেল , হেঁটে গেল গির্জার এক নান / একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল । ” এই বর্ণনার মধ্য দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন ? 

Ans: প্ৰখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত ‘ অসুখী একজন ’ কবিতায় এই উক্তির মধ্য দিয়ে কথক বোঝাতে চেয়েছেন সময় প্রবহমাণ , সে কখনো থেমে থাকে না।কোনো একজনের অনুপস্থিতিতে জীবনের গতি রুদ্ধ হয় না । প্রতিদিনের সাধারণ ঘটনাগুলি ঘটে চলে নির্দিষ্ট নিয়মে । রাস্তা দিয়ে যেমন কুকুর চলে যায় , তেমনি হেঁটে যায় গির্জার নান । অর্থাৎ প্রবহমাণ সময় সমস্ত স্মৃতিচিহ্নটুকু মুছে দেয় । 


৪) “ সেই মেয়েটির মৃত্যু হলো না । ” কোন মেয়েটির , কেন মৃত্যু হলো না ? 

Ans: চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত ‘ অসুখী একজন ‘ কবিতায় কথকের প্রতীক্ষায় দরজায় বছরের পর বছর দাঁড়িয়ে থাকা প্রিয়তমা মেয়েটির কথা বলা হয়েছে । দেশে যুদ্ধ বাধলে ক্ষয়ক্ষতির ব্যাপকতা বাড়ে । সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয় ।যুদ্ধবিধ্বস্ত দেশ মরতে মরতে বেঁচে থাকে । কিন্তু মেয়েটির মৃত্যু ঘটে না । কারণ ভালোবাসা অমর চিরঞ্জীবী তাই তার কখনো মৃত্যু হয় না । 



• নিচের প্রশ্নগুলির বিশ্লেষণ করো। রচনাধর্মী বড়োপ্রশ্ন। 

১)“ তারপর যুদ্ধ এল ” – “ তারপর ‘ বলতে কী বোঝানো হয়েছে ? যুদ্ধ কীভাবে ঘটল ? যুদ্ধ এলে কী কী ঘটল ? 

অথবা ,

 “ তারপর যুদ্ধ এল / রত্তের এক আগ্নেয়পাহাড়ের মতো ” — ‘ তারপর ‘ বলতে কী বোঝানো হয়েছে ? যুদ্ধকে ‘ রক্তের আগ্নেয়পাহাড় ’ বলা হয়েছে অথবা , ‘ অসুখী একজন ‘ কবিতাটির মূল বিষয়বস্তু লেখো ।  


২)” শিশু আর বাড়িরা খুন হলো / সেই মেয়েটির মৃত্যু হলো না । ” মেয়েটি কে ? কোন প্রসঙ্গে এই বক্তব্য ? বক্তব্যটির তাৎপর্য লেখো । অথবা , “ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় ” – মেয়েটি কে ? উত্তিটির দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন ?


৩)“ আমি তাকে ছেড়ে দিলাম ” — ‘ আমি ’ – র বেদনা ‘ অসুখী একজন ’ কবিতায় কীভাবে চিত্রিত হয়েছে ?


৪)‘ অসুখী একজন ‘ কবিতায় কে , কেন অসুখী তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও । 


৫)“ যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা । ” “ অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো লেখো । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here