Click Below

Breaking

Know more

Search

বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২

Madhyamik Bengali Question and Answer || মাধ্যমিক বাংলা গল্প –পথের দাবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - প্রশ্ন ও উত্তর ।















 দশম শ্রেণী 

মাধ্যমিক বাংলা




• নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। Mcq- প্রশ্নোত্তর । প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর।


১) “ টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত । ” উভয়ে বলতে বোঝানো হয়েছে - অপূর্ব ও রামদাসকে।


২)“তুমি তো ইউরোপিয়ান নও।” অপূর্বকে কথাটি বলেছিলেন - রেঙ্গুনের সাব ইন্সপেক্টর।


৩)“কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ;” বক্তা হলেন- রামদাস।


৪)“আমি তাকে কাকা বলি” উক্তিটিতে কাকা হলেন -  নিমাইবাবু।


৫)সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন - ডাক্তার।


৬)“ দয়ার সাগর!পরকে সেজে দি , নিজে খাইনে। ” বক্তা হলেন- জগদিশ বাবু।


৭)গিরীশ মহাপাত্রের পায়ে যে ফুল মোজা ছিল , তার রং - সবুজ।


৮)গাড়ি ছাড়তে বিলম্ব ছিল – মিনিট পাঁচেক।


৯)অপূর্বর বড়োবাবুর হাতে ছিল – টেলিগ্রাম।


১০)গিরীশ মহাপাত্র কোন দিকের রাস্তা ধরে প্রস্থান করল ? 

উত্তর দিকের।


১১)গিরীশ মহাপাত্রের মতে যা খণ্ডানো যায় না - ললাটের লিখন।


১২)গিরীশ মহাপাত্রের চোখ দু’টি ছিল - গভীর জলাশয়ের মতো।


১৩)নিমাইবাবু জগদীশকে যেদিকে নজর দিতে বলেছিলেন-রাত্রের মেল ট্রেনটার দিকে।


১৪) গিরীশ মহাপাত্রের বুকপকেটের রুমালে কোন প্রাণীর অবয়ব ছিল ? 

বাঘ।



• নিচের প্রশ্নগুলির দুই, তিনটি বাক্যে উত্তর দাও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।


১) “ এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ ? ” এ প্রশ্নের উত্তরে অপূর্ব কী বলেছিল ?

Ans: রামদাসের প্রশ্নের উত্তরে অপূর্ব বলেছিল , হ্যা । তাছাড়া আমার বড়ো লজ্জা এই যে যিনি পুলিশের কর্তা তিনি আমার আত্মীয় , আমার পিতার বন্ধু । বাবাই একদিন এনার চাকরি করে দিয়েছিলেন।


২) “ কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ । ” বক্তা ‘ বুনোহাঁস ‘ বলতে কী বুঝিয়েছেন ? 

Ans: পুলিশের চোখে যারা রাজদ্রোহীরূপে সন্দেহভাজন গল্পে তাদের ‘ বুনোহাঁস ‘ বলা হয়েছে ।


৩) “ আমারও তো তাই বিশ্বাস । ” বক্তার কী বিশ্বাস ?

Ans: স্টেশনে দেখা হওয়ায় গিরীশ মহাপাত্র অপূর্বকে বলেছিল কপালের লেখা কখনো খণ্ডাবে না । অপূর্বও তখন এই কথায় সম্মতি জানিয়ে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছিল ।


৪) ” ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল । ” ভ্রমটি কী ? 

Ans: ট্রেনে প্রথম শ্রেণির যাত্রীদের রাত্রে বিরক্ত করা হয় না বলেই অপূর্ব জানত । কিন্তু বার বার তাকে ঘুম ভাঙানোতে তার এই ধারণা ভুল বলেই অপূর্ব অনুভব করে ।


৫) ভামো যাত্রাপথে ট্রেনে অপূর্ব বিরক্ত হয়েছিল কেন ? 

Ans: ভামো যাত্রাপথে পুলিশের লোক তাকে তিন বার ঘুম ভাঙিয়ে নাম ও ঠিকানা লিখে নেয় । এতেই সে বিরক্ত হয় ।


৬) “ অফিসের একজন ব্রাক্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত । ” কী বয়ে আনার কথা বলা হয়েছে ? 

Ans: ‘ পথের দাবী ‘ রচনাংশে রামদাসের স্ত্রী নিজের হাতে টিফিনের জন্য যে খাবার তৈরি করে দেয় তা অফিসের ব্রাহ্মণ পেয়াদা বয়ে নিয়ে আসত ।


৭) “ বড়োবাবু হাসিতে লাগিলেন । ” বড়োবাবুর হাসির কারণ কী ? 

Ans: জগদীশবাবু যখন বললেন গিরীশ মহাপাত্রের মাথায় মাখা লেবুর তেলের গন্ধে থানাশুদ্ধ লোকের মাথাই ধরে গেল , তখন বড়োবাবু এই কথা শুনে হাসতে লাগলেন ।

 

৮)গিরীশ মহাপাত্রের ট্র্যাক ও পকেট থেকে কী বার হয়েছিল ?

Ans: ‘ পথের দাবী ‘ রচনায় গিরীশ মহাপাত্রের ট্যাক থেকে একটা টাকা আর গণ্ডা – ছয়েক পয়সা এবং পকেট থেকে একটা লোহার কম্পাস , মাপ করবার কাঠের একটা ফুটরুল , কয়েকটা বিড়ি , একটা দেশলাই ও একটা গাঁজার কলকে বার হয়েছিল ।


৯)অপূর্ব রাজি হইয়াছিল ” – অপূর্ব কোন বিষয়ে রাজি হয়েছিল ? 

Ans: রামদাসের স্ত্রী একদিন অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বের মা কিংবা বাটির আর কোনো আত্মীয়া নারী এদেশে এসে বাসার উপযুক্ত ব্যবস্থা না করছে ততদিন তার হাতেই যৎসামান্য মিষ্টান্ন তাকে প্রতিদিন গ্রহণ করতে হবে ।


১০) “ তারপর সকালে গেলাম পুলিশকে খবর দিতে । ” কে , কেন পুলিশকে খবর দিতে গিয়েছিল ? ‘

Ans: পথের দাবী ‘ রচনাংশে অপূর্ব নামক ব্যক্তিটির ঘরে আগের দিন রাতে চুরি হয়ে যাওয়ায় সে পুলিশকে খবর দিতে গিয়েছিল।


১১)“ ইত্যবসরে এই ব্যাপার ” —কোন ব্যাপারের কথা বলা হয়েছে ? 

Ans: অপূর্ব অফিসে থাকায় এবং তেওয়ারিও বর্মা নাচ দেখতে যাওয়ার জন্য বাড়ি ফাকাই ছিল । আর এইসময় অপূর্বর বাসায় চুরি হয়ে যায় । উদ্ধৃতাংশে এই চুরির ব্যাপারটির কথাই বলা হয়েছে ।


১২) “ ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য ” – কোন নিয়ম ?

Ans: ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জারকে রাত্রে বিরক্ত করা যায় না বলে অপূর্ব বলায় জনৈক পুলিশ প্রশ্নোঘৃত কথাটি বলে ।


• নিচের প্রশ্নগুলির ব্যাখ্যা সহযোগে ৬,৭-টি বাক্যে উত্তর দাও। 

১) “কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দু’টি চোখের দৃষ্টি।”এখানে কার কথা বলা হয়েছে?চোখ দু’টি সম্পর্কে কী বলা হয়েছে?

২) “এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়োবাবু।” কে,কার সম্পর্কে এরূপ মন্তব্য করে ? এরূপ মন্তব্য করার কারণ কী ? 

৩) "এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লগিল।" যার সম্পর্কে এই মন্তব্য তার শারীরিক অবস্থা কেমন বলে মনে হয়েছিল? 


• নিচের প্রশ্নগুলির বিশ্লেষণ করো। রচনাধর্মী বড়োপ্রশ্ন। 

১) ‘পথের দাবী ‘ রচনাংশে গিরীশ মহাপাত্রের যে চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা বিবৃত করো ।

২) “বাবুটির স্বাস্থ্য গেছে , কিন্তু শখ যোলোআনাই বজায় আছে ” –বাবুটি কে ? তার সাজসজ্জা বা শখের পরিচয় দাও । 

৩)“ যাকে তিনি দেশের টাকায় , দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আপনার । ” বক্তা কে ? উক্তিটির তাৎপর্য লেখো । 

৪) “যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। ” কালচার বলতে কী বোঝো? কালচারের কথা ভাবতে বলা হয়েছে কেন? 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here