Click Below

Breaking

Know more

Search

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২

Madhyamik Bengali Question and Answer || মাধ্যমিক বাংলা গল্প – বহুরূপী / সুবোধ ঘোষ প্রশ্ন ও উত্তর ।




















 দশম শ্রেণী

 মাধ্যমিক বাংলা বহুরূপী 




নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। Mcq- প্রশ্নোত্তর । প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর

১)“ না না , হরিদা নয় , হতেই পারে না । ” উক্তিটি করেছেন –ভবতোষ।

২)বহুরূপী গল্পে হরিদাকে প্রথম যে সাজে দেখা যায় তা হলো – পাগল।

৩)“ এটা কী কাণ্ড করলেন , হরিদা ? ” বক্তা হলেন- অনাদি।

৪)হরিদার ঘরে আড্ডা দিত- চারজন।

৫)“ এসব ভাষা কী হরিদার মুখের ভাষা হতে পারে ? ” বক্তা হলেন- অনাদি।

৬)সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান- একদিন।

৭)বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার সবচেয়ে বেশি হয়েছিল- 8 টাকা 10 আনা।

৮)হিমালয়ের গুহাবাসী সন্ন্যাসী সারাবছর শুধু একটা – হরিতকী খান।

৯)বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল সেটি হলো – গীতা।

১০)দোকানদার হেসে ফেলে — ‘ হরির কাণ্ড ‘ – দোকানদার হরির যে সাজ দেখে হেসে ফেলেছিল সেটি হলো- রূপসী বাইজির সাজ।

১১)জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন- সাত দিন।

১২)সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু দিয়েছিলেন- 100 টাকার নোট।

১৩)“ খুব হয়েছে হরি , এই বার সরে পড়ো । অন্যদিকে যাও । ” একথা বলেছে– কাশীনাথ।

১৪)জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক- হাজার বছরের বেশি।


• নিচের প্রশ্নগুলির দুই, তিনটি বাক্যে উত্তর দাও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

১) আক্ষেপ করেন হরিদা - হরিদার আক্ষেপের কারণ কী ? 

Ans: বিরাগী সন্ন্যাসী জগদীশবাবুর বাড়ি থেকে চলে যাওয়ায় হরিদা আক্ষেপ করেন।


২)” সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন ” – সন্ন্যাসীর হাসির কারণ কী ?

Ans:  সন্ন্যাসীকে তার বাড়ি থেকে বিদায় দেবার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে তাঁর ঝোলার ভেতর ফেলে দিয়েছিলেন । এতেই সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন।


৩)“ ছিল একদিন , সেটা পূর্বজন্মের কথা ” –বক্তা ছিল একদিন বলতে কী বুঝিয়েছেন?

Ans: বক্তা হরিদা উদ্ধৃতাংশে রাগ নামক রিপুর কথা উল্লেখ করেছেন।


৪)“ হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে ” —কীরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে ?

Ans:  ‘ বহুরূপী ‘ গল্পে বিভিন্ন সময়ে পাগল, বাইজি , পুলিশ , বাউল , কাপালিক , ফিরিঙ্গি কেরামিন সাহেবের ছদ্মবেশ ধারণ করে খেলা দেখিয়েই হরিদার জীবন চলে যাচ্ছে । 


৫)বিরাগীর মতে ‘ পরমসুখ ‘ কী ?

Ans:  বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষের ‘ বহুরূপী ‘ গল্পে বিরাগীর মতে , ‘ পরমসুখ ‘ হলো সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া ।


৬) “ কী অদ্ভুত কথা বললেন হরিদা । ” হরিদার কোন কথাকে অদ্ভুত বলে মনে হয়েছিল ?

Ans: একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে ঢং নষ্ট হয়ে যাবে।


৭)“ নইলে আমি শান্তি পাব না ” বক্তা কী না হলে শান্তি পাবেন না ?

Ans: জগদীশবাবুর বাড়িতে আগত জনৈক বিরাগী সন্ন্যাসী বস্তুা জগদীশবাবুকে কিছু উপদেশ না শুনিয়ে গেলে তিনি শাস্তি পাবেন না ।


৮)তীর্থযাত্রা সম্পর্কে বিরাগীর অভিমত কী ?

Ans:  তীর্থযাত্রা সম্পর্কে বিরাগীর অভিমত হলো তার বুকের ভেতরেই যেহেতু সব তীর্থ , তাই ভ্রমণ করে দেখবার আর কোনো দরকার পড়ে না।


৯)কোন ধরনের কাজ হরিদার পছন্দ ছিল না ?

Ans: কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ হরিদার পছন্দ ছিল না ।


১০)“ চমকে উঠলেন জগদীশবাবু ” – জগদীশবাবুর চমকে ওঠার কারণ কী ?

Ans: ‘ বহুরূপী ’ গল্পে আদুড় গা , তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয় এবং ছোটো বহরের সাদা থান পরিহিত এক সন্ন্যাসীকে হঠাৎ দেখে জগদীশবাবু চমকে উঠলেন।


• নিচের প্রশ্নগুলির ব্যাখ্যা সহযোগে ১০, ১২-টি বাক্যে উত্তর দাও। 

১)“ সে ভয়ানক দুর্লভ জিনিস ” -এখানে ‘ দুর্লভ জিনিস ‘ বলতে কী বোঝানো হয়েছে? তাকে দুর্লভ বলা হয়েছে কেন ?

২)” সে ভয়ানক দুর্লভ জিনিস ‘ — এখানে ‘ দুর্লভ জিনিস ‘ বলতে কী বোঝানো হয়েছে ? তাকে দুর্লভ বলা হয়েছে কেন ? 

৩)“ এটা আমার প্রাণের অনুরোধ । ” অনুরোধটি কী ছিল ? এই অনুরোধের প্রতিক্রিয়ায় কী উত্তর শোনা গিয়েছিল ? 

৪)“ আজ তোমাদের একটা জবর খেলা দেখাব । ” জবর খেলাটি সংক্ষেপে লেখো।

  অথবা , 

“ আজ তোমাদের একটা জবর খেলা দেখাব । ” কথাটি কে , কাকে বলেছিলেন ? বক্তা কোন জবর খেলা দেখিয়েছিলেন ?

৫)“এবার মারি তো হাতি, লুঠি তো ভাঙার ” –বক্তা কে ? তিনি কোন উদ্দেশ্যে এ কথা বলেছেন ?


• নিচের প্রশ্নগুলির বিশ্লেষণ করো। রচনাধর্মী বড়োপ্রশ্ন। 

১)“হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে ” - উদ্ধৃতাংশটি কে থেকে নেওয়া হয়েছে ? বক্তার এরূপ উত্তির কারণ কী তা বিবৃত করো । 

২)‘ বহুরূপী ‘ গদ্যাংশে ‘ হরিদা ‘ – র চরিত্র আলোচনা করো ।

৩) “ খাঁটি মানুষ তো নয় , এই বহুরূপী জীবন এর বেশি কী আশা করতে পারে ” - বস্তা কে ? খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কী ?

৪)“ আমার অপরাধ হয়েছে । আপনি রাগ করবেন না । ” বস্তা কে ? সে কী অপরাধ করেছে বলে তার মনে হয়েছে ? 

৫)“ তেমনই অনায়াসে সোনাও মাড়িয়ে চলে যেতে পারি । ” উক্তিটি কার ? কোন প্রসঙ্গে তাঁর এই মন্তব্য ? মন্তব্যের আলোকে বক্তার চরিত্রবৈশিষ্ট্য আলোচনা করো ।

৬)জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here