উচ্চমাধ্যমিক ইতিহাস SAQ সাজেশন || HS history SAQ suggestions 2023 || গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর || important short question answer
• নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও : - (১×১৬=১৬)
১) বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায়?
উঃ শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্য মূলধন বিনিয়োগ করতেন, বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত।
২) চীনে মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেছিলেন?
উঃ মার্কিন পররাষ্ট্র সচিব - জন হে (১৮৯৯খ্রি:)।
৩) কার আমলে কবে কোথায় ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়?
উঃ বড়লাট লর্ড ডালহৌসির আমলে ১৮৫৩ খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়।
৪) ক্যান্টন বাণিজ্য কাকে বলে?
চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত ক্যান্টন বন্দর তাং যুগ থেকেই গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছিল এবং আধুনিক যুগেও এই বাণিজ্য কেন্দ্র ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ১৮৪২ খ্রিস্টাব্দে নানকিং এর সন্ধি আগে পর্যন্ত সমগ্র চীন বিদেশীদের কাছে রুদ্ধ থাকলেও একমাত্র এই ক্যান্টন বন্দর ছিল বিদেশিদের কাছে উন্মুক্ত বন্দর। চিনা আদালত ১৭৫৯ খ্রিস্টাব্দে এক নির্দেশ নামা দ্বারা একমাত্র ক্যান্টন বন্দর কেই বিদেশি বাণিজ্যের জন্য উন্মুক্ত বলে ঘোষণা করে। এইভাবে ক্যান্টন বন্দর কে কেন্দ্র করে চিনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয়, তা 'ক্যান্টন বাণিজ্য' প্রথা নামে পরিচিত।
এই প্রথা ১৮৪২ খ্রিস্টাব্দে নানকিনের সন্ধি পর্যন্ত অব্যাহত থাকে। ক্যান্টন বাণিজ্যের প্রথম পর্বে পর্তুগিজরা ওপরে ব্রিটেনসহ অন্যান্য ইউরোপীয় জাতিগুলি নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করে।
৫) দস্তক কি?
১৭১৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুখশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বার্ষিক তিন হাজার টকার বিনিময়ে বাণিজ্য সংক্রান্ত ছাড়পত্র দিয়েছিলেন তাকে দত্তক বলে।
৬) প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?
উঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ ১৮৬৭ সালে
৭) আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
বোম্বেতে ১৮৭৫ সালের ১০ই এপ্রিল আর্য সমাজের প্রতিষ্ঠা করেন - দয়ানন্দ সরস্বতী ।
৮) একশ দিনের সংস্কার কি ছিল?
1898 খ্রিস্টাব্দে 11ই জুন থেকে 21 শে সেপ্টেম্বর পর্যন্ত সম্রাট ওয়াং সু, কাং-ইউ-ওয়েই, লিয়াং-চি-চাও ও অন্যান্যদের পরামর্শ দিয়ে 40-50 টি রাজ আজ্ঞার মাধ্যমে চীনে যে সার্বিক ও ব্যাপক সংস্কার পরিকল্পনা ঘোষণা করেন, তা শত দিবসের সংস্কার নামে পরিচিত।
এই সংস্কার প্রস্তাবগুলি অঙ্গীভূত ছিল আধুনিক স্কুল স্থাপন, পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন, অতি রাষ্ট্রকতার অবসান ও বাণিজ্যের বিকাশ সেনা, নৌবাহিনী, পুলিশ ও ডাক ব্যবস্থার আধুনিকরণ ইত্যাদির মাধ্যমে চীনের উন্নয়ন ঘটানোর চেষ্টা করা
৯) মহাদ মার্চ কি?
মহারাষ্ট্রের কুলাবা জেলার জলাশয়ের জল যাতে অস্পৃষ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকর এর নেতৃত্বে ১৯২৭ খ্রিস্টাব্দের ২০ মার্চ 10 হাজার মানুষের মাহাদ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয় যা মাহাদ মার্চ নামে পরিচিত।
১০) মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝায়?
উঃ ভারতের ব্রিটিশ অঞ্চলে কমিউনিস্ট তৎপরতায় শঙ্কিত হয়ে বামপন্থী শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার জনগনের নিরাপত্তা আইনে 1929 খ্রিস্টাব্দের 20 মার্চ প্রথমে 31 জন কমিউনিস্ট শ্রমিক নেতা ও সংগঠক কে গ্রেফতার করে এবং পরে এইচ এল হ্যাচিনসনকে গ্রেফতার করে। এভাবে 32 জনের ওপর যে মামলা জারি করা হয় তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।
১১) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিল?
উঃ তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক - বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত।
১২) আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন?
উঃ লক্ষী সেহগল।
১৩) কবে কোন জাহাজে সর্বপ্রথম নৌ বিদ্রোহ শুরু হয়?
উঃ ১৯৪৬ খ্রিস্টাব্দে ১৮ ফেব্রুয়ারি বোম্বের তলোয়ার নামক জাহাজে নৌবিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল।
১৪) "এশিয়া বাসীদের জন্য - এশিয়া" এই শ্লোগানের অর্থ কি ছিল?
উঃ মেইজি পুনঃপ্রতিষ্ঠার পর জাপান আধুনিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সমকক্ষ হয়ে ওঠে জাপান পশ্চিমী শক্তিদের মতোই জাপানও সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে। এশিয়ায় নিজের একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে পশ্চিমী শক্তিগুলির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জাপান শ্লোগান তোলে "এশিয়াদের জন্য এশিয়া"।
১৫) ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
উঃ ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা পরবর্তীকালে কিউবার রাষ্ট্রপতি।
১৬) কবে ভিয়েতনামে গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়?
উঃ ১৯৪৫ সালের সেপ্টেম্বরে।
১৭) স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে হন?
উঃ আহমদ বেন বেল্লা।
১৮) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ড. মহম্মদ হাত্তা।
১৯) হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন?
উঃ হোমি জাহাঙ্গির ভাবা ছিলেন ভারতের একজন প্রখ্যাত পরমাণুবিজ্ঞানী ও ভারতে পরমাণু কর্মসূচির জনক। ১৯৪৮ সালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাঁর সভাপতিত্বে একটি পরমাণু শক্তি কমিশন গঠন করেন। তাঁর নেতৃত্বে এই কমিশন নিরন্তর গবেষণার ভিত্তিতে ভারতে বিশ্বমানের পরমাণু প্রযুক্তি
কৌশল তৈরি করে। আর এই কারণে তাঁকে 'ভারতে পরমাণু কর্মসূচির জনক' বলা হয়।
২০) লগ্নিপুঁজি কাকে বলে?
উঃ যে পুঁজি বা অর্থ শিল্প প্রতিষ্ঠা ও প্রসারের জন্য বিনিয়োগ করা হয়, তাকে লগ্নি পুঁজি বলে।
২১) বক্সার প্রটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়? **
আরো পড়ুন - ২০২৩ উচ্চমাধ্যমিক ইতিহাস MCQ সাজেশন-CLICK HERE

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন