B.A. HISTORY HONOURS
প্রথম সেমেস্টার
প্রাক্-হরপ্পা সময়কাল
১| প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে?
উঃ যে সময়কালের কোন লিখিত উপাদান পাওয়া যায় না সেই সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। যেমন প্রায় কুড়ি লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে ঋক বৈদিক সময়কাল পর্যন্ত ভারতে কোন লিখিত উপাদান পাওয়া যায়নি, যে কারণেই সেই সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়।
কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগ হিসেবে গণ্য করায় ভারতে কেবল প্রস্তর যুগকেই প্রাগৈতিহাসিক যুগ হিসেবে গণ্য করা হয়।
২| প্রাগৈতিহাসিক যুগকে কয় ভাগে বিভক্ত করা হয় ও কি কি?
উঃ দুই ভাগে বিভক্ত করা হয়, প্রস্তর যুগ ও তাম্র প্রস্তর যুগ।
* * ভারতের ক্ষেত্রে এই বিভাজন কার্যকর নয়। কারণ তাম্র প্রস্তর যুগের সভ্যতার অন্তর্গত হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগ হিসেবে গণ্য করা হয় না।
৩| প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে?
উঃ যে সময়কালে লিপির ব্যবহার প্রচলিত থাকলেও তার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি সেই সময়কালকে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয়। যেমন - হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের অন্তর্ভুক্ত ছিল।
৪| ভারতে প্রস্তর যুগকে কয়টি ভাগে বিভক্ত করা হয়?
উঃ তিন ভাগে বিভক্ত করা হয়।
ক) প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিও লিথিক ।
খ) মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক ।
গ) নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক ।
প্রিয় ছাত্র-ছাত্রীরা সর্বপ্রথম তোমাদের সঙ্গে প্রাচীন প্রস্তর যুগ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে নিম্মে আলোচনা করা হলো, এর পরবর্তীতে মধ্যপ্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নাবলী তোমাদেরকে এই ওয়েবসাইটেই দেওয়া হবে। (WWW. UPGRADE YOURSELF.IN)
(প্রাচীন প্রস্তর যুগ)
৫| ভারতের কোন সময়কে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়?
উঃ আনুমানিক কুড়ি লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ।
৬| প্রাচীন প্রস্তর যুগকে কয়টি ভাগে বিভক্ত করা হয়?
উঃ তিন ভাগে বিভক্ত করা হয়।
* প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি ছিল - "হাত কুঠারের" উপর নির্ভরশীল।
৭| প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখ?
ক) প্রাচীন প্রস্তর যুগে আধুনিক মানুষের বা হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সের উদ্ভব ঘটেছিল।
খ) সাধারণভাবে সমগ্র প্রাচীন প্রস্তর যুগে মানুষ ছিল যাযাবর ও দলবদ্ধ।
গ) এই যুগে মানুষ শিকার ও বনজাত খাদ্যের উপর নির্ভরশীল ছিল। এই যুগে মানুষের প্রধান হাতিয়ার ছিল হাত কুঠার।
ঘ) এই যুগে মানুষ আগুনের ব্যবহার জানতো।
৮| প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ আবিষ্কার কি ছিল?
উঃ সঠিকভাবে আগুনের ব্যবহার শেখা বা আগুন জ্বালতে শেখা।
৯| সোয়ান শিল্প কি? **
উঃ প্রাচীন প্রস্তর যুগে পশ্চিম পাঞ্জাবের সোয়ান অঞ্চলে হাতিয়ার তৈরির যে বিশেষ বৈশিষ্ট্য গড়ে উঠেছিল তাকে সোহান শিল্প বলে।
বৈশিষ্ট্য -
ক) এই শিল্পের প্রধান বৈশিষ্ট্য - একমুখী ও দুই মুখী কোপানি (কোপানি - সেই সময়কার অস্ত্র বিশেষ)। পাথরের এই অস্ত্র গুলি প্রথমদিকে ওজনে ভারী ছিল এবং তার ফলাও ছিল আঁকাবাঁকা। তবে পাথরের চটা খসানোর কৌশলে উন্নতির সঙ্গে সঙ্গে অস্ত্রগুলি ক্রমশ হালকা ও পাতলা হয়ে উঠেছিল।
খ) এই শিল্পের তিনটি পর্যায় লক্ষ্য করা যায় -আদি, মধ্যবর্তী ও বিবর্তিত।
১০| ভারতে মানব নিদর্শনের প্রাচীনতম প্রমাণ কোথায় ও কবে আবিষ্কৃত হয়?
উঃ ভারতে মানব নিদর্শনের প্রাচীনতম প্রমাণ আবিষ্কৃত হয়েছে ১৯৮২ খ্রিস্টাব্দের ডিসেম্বরে, মধ্য প্রদেশের হোসেঙ্গাবাদ শহরের কাছে হাথনোরা গ্রামে। এটি একটি আদি মানবের করোটির প্রস্তরীভূত জীবাশ্ম। এর নাম দেওয়া হয়েছিল - হোমো ইরেকটাস নর্মদেনসিস্।
আরো পড়ুন:- B.A. History Honours - (1st semester) short question suggestions || প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান - সাহিত্য। CLICK HERE
আরো পড়ুন:-B.A. History Honours -প্রাক্-হরপ্পা সময়কাল || মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ- CLICK HERE

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন