Click Below

Breaking

Know more

Search

রবিবার, ২২ নভেম্বর, ২০২০

মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় 2 নম্বরের প্রশ্ন ও উত্তর || বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন

মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় 2 নম্বরের প্রশ্ন ও উত্তর || বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন



1. বঙ্গভঙ্গ আন্দোলনের ধারা ক-টি ও কী কী?

উঃ- বঙ্গভঙ্গ আন্দোলনে প্রধানত চারটি ধারা ছিল। যথা-(১) প্রথাগত রাজনৈতিক আন্দোলন, (২) গঠনমূলক স্বদেশি আন্দোলন, (৩) বয়কট এবং (৪) গোপন সন্ত্রাসবাদী আন্দোলন।

2.স্বদেশি আন্দোলনের সময় গড়ে ওঠা দুটি সমিতির নাম লেখ।

উঃ- স্বদেশি আন্দোলনের সময় গড়ে ওঠা দুটি সমিতি হল (বরিশালের ‘স্বদেশ বান্ধব সমিতিক’ এবং (ঢাকার অনুশীলন সমিতি

3. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন শ্রমিক নেতার নাম লেখো।

উঃ- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন শ্রমিক নেতা হলেন অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায়, প্রভাতকুসুম রায়চৌধুরী, অপূর্বকুমার ঘোষ এবং প্রেমতোষ বসু।

4. অসহযোগ আন্দোলনের সমসাময়িক দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো।

উঃ- অসহযোগ আন্দোলনের সমসাময়িক দুটি কৃষক বিদ্রোহ হল-রাজস্থানের বিজলিয়ার কৃষক বিদ্রোহ এবং মালাবারের মোপলা বিদ্রোহ।


5. কে, কবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?

উঃ- ১৯২২ খ্রিস্টাব্দের ৫ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরিচৌরা গ্রামে সত্যাগ্রহীদের শান্তি মিছিলের ওপর পুলিশ গুলি চালায়। এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা থানা আক্রমণ করে তাতে আগুন লাগিয়ে দেয়। ফলে ২২ জন পুলিশকর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় মর্মাহত হয়ে গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দেন।


6. ‘একা’ আন্দোলন কেন শুরু হয়?

উঃ- কৃষকদের উপর অতিরিক্ত ৫০ শতাংশ কর বৃদ্ধি, ভূস্বামীদের খামারে বিনা পারিশ্রমিকে শ্রমদানে বাধ্য করা, কর আদায়ের ক্ষেত্রে ব্যাপক অত্যাচার ইত্যাদি কারণে ১৯২১-২২ খ্রীষ্টাব্দে উত্তর-পশ্চিম অযোধ্যার বিস্তীর্ণ অঞ্চলের কৃষকরা বি পাসি নামে জনৈক কৃষক নেতার নেতৃত্বে একা’ আন্দোলন শুরু করে।


7. ‘একা আন্দোলন’ কোন্ কোন্থানে বিস্তারলাভ করে?

উঃ- ১৯২১ থেকে ১৯২২ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে মাদারি পাসি নামক জনৈক কৃষকের নেতৃত্বে সংঘটিত একা আন্দোলন উত্তর-পশ্চিম অযোধ্যার হরদই, বাহরাইচ, বরাবাঁকি এবং সীতাপুর জেলার একটি বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল।

8. কবে, কারা ‘লেবার স্বরাজ পার্টি’ প্রতিষ্ঠা করেন?

উঃ- ১৯২৫ খ্রিস্টাব্দে ১ নভেম্বর হেমন্তকুমার সরকার, কুতুবউদ্দিন আহমেদ এবং কবি নজরুল ইসলামের মতো বামপন্থী মনোভাবাপন্ন ব্যক্তিরা জাতীয় কংগ্রেসের অন্তর্গত ‘লেবার স্বরাজ পার্টি’ প্রতিষ্ঠা করেন।


9. কবে, কারা তাসখন্দে কমিউনিস্ট পার্টি গঠন করেন?

উঃ- ১৯২০ খ্রিস্টাব্দে বামপন্থী নেতা মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি প্রমুখ নেতৃবর্গ ভারতের বাইরে তাসখন্দে কমিউনিস্ট পার্টি গঠন করেন।


10. কবে, কাদের উদ্যোগে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়?

উঃ- ১৯২০ খ্রিস্টাব্দে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, ব্যাপ্তিস্তা, পি.সি. যোশী, বি.পি. ওয়াদিয়া প্রমুখ নেতার উদ্যোগে ভারতের প্রথম বৃহত্তম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস’ গঠিত হয়।


11. AITUC কবে প্রতিষ্ঠিত হয়, এর প্রথম সভাপতি কে ছিলেন?

উঃ- ১৯২০ খ্রিস্টাব্দে AITUC বা লিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ১৫ ১৯৩২ খ্রিস্টাব্দ থেকে ১৯৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত।


12. সারা ভারত কিষান কংগ্রেস’ কবে গঠিত হয়? এর নতুন নামকরণ কী হয়?

উঃ- ১৯৩৬ খ্রিস্টাব্দে ‘সারা ভারত কিষান কংগ্রেস’ গঠিত হয়। ১৯৩৮ খ্রিস্টাব্দে এর নতুন নামকরণ হয় সারা ভারত কিষান সভা।

13. কবে, কার উদ্যোগে কিষান সভা প্রতিষ্ঠিত হয়?

উঃ- ১৯১৭ খ্রিস্টাব্দে মদনমোহন মালব্যের উদ্যোগে কিষান সভা নামক কৃষক সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

14. তেভাগা আন্দোলন কোন্ অঞ্চলে অনুষ্ঠিত হয়? এর উদ্দেশ্য কী ছিল?

উঃ- দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার অন্তর্গত আটোয়ারী থানার রামচন্দ্রপুর গ্রামে তেভাগা আন্দোলনের সূচনা ঘটে। এই আন্দোলনে কৃষকদের মূল উদ্দেশ্য ছিল উৎপাদিত ফসলের ২/৩ ভাগের ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা।


15. ভারতে বামপন্থীদের মুখপত্র হিসেবে প্রকাশিত কয়েকটি পত্রিকার নাম লেখো।

উঃ- ভারতে বামপন্থীদের মুখপত্র হিসেবে বেশ কয়েকটি পত্রিকা প্রকাশিত হয়। এগুলির মধ্যে বাংলায় ‘লাঙল’ ও ‘গণবাণী, পাঞ্জাবে কীর্তি’ এবং মহারাষ্ট্রে ক্রান্তি’ প্রভৃতি উল্লেখযোগ্য।

16. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ- বিংশ শতাব্দীর প্রথমপর্বে ভারতব্যাপী বিভিন্ন শ্রমিক আন্দোলনকে সংঘবদ্ধকরণ এবং শ্রমিকদের অর্থনৈতিক ও রাজনৈতিক দাবিদাওয়া আদায়ের জন্য ১৯২০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ‘নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়।

17.অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? এর সম্পাদক কে ছিলেন?

উঃ- ১৯৩৪ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এর সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ।


18. তেভাগা আন্দোলন বলতে কি বোঝো?

উঃ- দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমার রামচন্দ্রপুর গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ফসলের তিনভাগের দু-ভাগ নিজের অধিকারে রাখার দাবিতে যে আন্দোলন শুরু করেন তা তেভাগা আন্দোলন নামে খ্যাত।

19. তেলেঙ্গানা কৃষক বিদ্রোহের দুটি কারণ লেখো।
উঃ- তেলেঙ্গানা কৃষক বিদ্রোহের দুটি কারণ হল—(১) বেট্টি প্রথার হাত থেকে কৃষকরা নিজেদের মুক্ত করতে আন্দোলন করেন। (২) তেলেঙ্গানার লক্ষ লক্ষ কৃষকদের ওপর বেআইনি শোষণের ফলে তারা আন্দোলনের পথে পা বাড়ান।
 
20.কেকবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন?

উঃ- ১৯৩২ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন।

21. কেকবে র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি প্রতিষ্ঠাগ করেন?
উঃ- ১৯৪০ খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায় র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি প্রতিষ্ঠা করেন।

22. কংগ্রেস সমাজতন্ত্রী দলের দুটি নীতি লেখো।

উঃ- কংগ্রেস সমাজতন্ত্রী দলের দুটি নীতি হল—(যত তাড়াতাড়ি সম্ভব স্বাধীনতা অর্জন করা। (কংগ্রেস দলের মধ্যে বামপন্থী মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের একজোট করা।

22. কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠনে কারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন?

উঃ- জয়প্রকাশ নারায়ণ, ডা. রামমোনোহর লোহিয়া, অচ্যুত পট্টবর্ধন, অশোক মেহেতা, কমলাদেবী চট্টোপাধ্যায় প্রমুখ কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন।

23.ভারতে বামপন্থী আন্দোলনের জনক কেকবে তিনি ভারত ত্যাগ করেন?

উঃ- ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়। ১৯১৫ খ্রিস্টাব্দে তিনি জার্মানি থেকে অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে ভারত ত্যাগ করেন।

32.কেকবেকোথায় কমিউনিস্ট পার্টির সদর দফতর গড়ে তোলেন?

উঃ- মানবেন্দ্রনাথ রায় ১৯২২ খ্রিস্টাব্দে বার্লিনে কমিউনিস্ট পার্টির সদর দফতর গড়ে তোলেন।

33. India in Transition' গ্রন্থটি কার লেখা ? এর পূর্বনাম কী ছিল?
উঃ- India in Transition' গ্রন্থটি মানবেন্দ্রনাথ রায়ের লেখা। এরপূর্বনাম ছিলVanguard of Indian Independence'












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here