Click Below

Breaking

Know more

Search

রবিবার, ২২ নভেম্বর, ২০২০

মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন ও উত্তর || বিকল্প চিন্তা ও উদ্যোগ

 মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন ও উত্তর || বিকল্প চিন্তা ও উদ্যোগ

Madhyamik History suggestions




1. পঞ্চানন কর্মকার কে ছিলেন?

উত্তর :- পঞ্চানন কর্মকার ছিলেন হুগলি জেলার ত্রিবেনীর একজন সুদক্ষ স্বর্ণশিল্পী। চার্লস উইলকিন্স এর সহযোগী পঞ্চানন কর্মকার ছাপাখানায় মুদ্রণের জন্য উন্নত মানের বাংলা অক্ষর টাইপ তৈরি করেন।

2. সুরেশ চন্দ্র মজুমদার কে ছিলেন?

উত্তর :- সুরেশ চন্দ্র মজুমদার ছিলেন আনন্দবাজার প্রকাশনা সংস্থার একজন কর্মী।তি রাজ শেখর বসুর পরামর্শে বাংলা অক্ষর নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করে লাইনোটাইপ নামে এক উন্নত বাংলা অক্ষরের টাইপের নির্মাণ করেন।


3. প্রসেস পৃন্টিং কি?

উত্তর:- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী র ছাপাখানার বিশেষ কৃতিত্ব হল প্রসেস প্রিন্টিং। এটি হলো এক ধরনের উন্নত মুদ্রণ কৌশল। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তার ইউ রায় অ্যান্ড সন্স নামে ছাপাখানার নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এই উন্নয়ন কৌশল উদ্ভাবন করেছিলেন।


4. তারকনাথ পালিত কে ছিলেন?

উত্তর :- স্যার তারকনাথ পালিত ছিলেন একজন খ্যাতনামা আইনজীবী ও শিক্ষা দরদি।তিনি স্বদেশী আন্দোলনের যুগে বাংলায় বিজ্ঞান চর্চার প্রসারের উদ্দেশ্যে ১৯১৪খ্রিস্টাব্দে রাসবিহারী ঘোষ এর সঙ্গে যৌথভাবে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন। 


5. কে কোথায় গবেষণা করে রমন ইফেক্ট আবিষ্কার করেন?

উত্তর :- বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স বা আই এ সি এস এ গবেষণা করে রমন এফেক্ট আবিষ্কার করেন।


6. ওষুধ শিল্পের জনক কাকে বলা হয় ? তিনি কী প্রতিষ্ঠা করেন?

উত্তর : ওষুধ শিল্পের জনক বলা হয় বিখ্যাত রাসায়নবিদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তিনি বেঙ্গল কেমিক্যাল এ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন।


7. ভারতের বেকন কাকে বলা হয়? তাঁর লেখা দুটি গ্রন্থের নাম লেখাে।

উত্তর : তত্ত্ববােধিনী পত্রিকার সম্পাদক অক্ষয়কুমার দত্তকে বলা হত ভারতের বেকন।। তার লেখা দুটি গ্রন্থের নাম—(১) বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ (১৮৫২ খ্রিঃ) (২) পদার্থবিদ্যা (১৮৫৬ খ্রিঃ)।


8. পেডলার সার্কুলার কী?

উত্তর : বঙ্গভঙ্গ বিরােধী আন্দোলন থেকে ছাত্রদের বিচ্ছিন্ন করে আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য ১৯০৫ খ্রিস্টাব্দের ২১ অক্টোবর শিক্ষা বিভাগের অধিকার অধিকর্তা পেডলার সাহেব যে সার্কুলার জারি করেন তা পেডলার সার্কুলার নামে পরিচিত।


9. কে কবে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন?

উত্তর : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।


10. শ্রীরামপুর ত্রয়ী কেন বিখ্যাত?

উত্তর : শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, জে. মার্শম্যান এবং ওয়ার্ড একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। এদের উদ্যোগে বাংলায় পাশ্চাত্য শিল্প বিস্তারের পাশাপাশি মুদ্রণ শিল্পের বিকাশ ঘটে। এদের দ্বারা শ্রীরামপুর (১৮০০ খ্রিঃ) প্রেস প্রতিষ্ঠা হয়।


11. সংস্কৃত যন্ত্র বিখ্যাত কেন?

উত্তর : উনিশ শতকের ছাপাখানার ইতিহাসে বিখ্যাত ছিল সংস্কৃত যন্ত্র। ১৮৪৭ খ্রিস্টাব্দে মদনমােহন তর্কালঙ্কার ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যৌথভাবে কলকাতার ৬২নং আমহার্স্ট স্ট্রিটে এটি প্রতিষ্ঠা করেন। সংস্কৃতযন্ত্র থেকে বিদ্যাসাগরের রচিত গ্রন্থ। প্রকাশিত হয়।


12. বটতলার প্রকাশনা কী?

উত্তর : উনিশ শতকের ছাপাখানা জগতে একটি এলাকার প্রকাশনীয় সংস্থা হিসাবে পরিচিত ছিল বটতলার প্রকাশন। সমগ্র জোড়াবাগান, শােভাবাজার, দর্জিপাড়া প্রভৃতি স্থান জুড়ে এই প্রকাশনা চলত। সস্তায় বিচিত্র প্রিয় ধর্মকথা, অশ্লীল কথাযুক্ত বই ছাপা ছিল-এর বৈশিষ্ট্য।


13. শান্তিনিকেতন আশ্রম কী?

উত্তর : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বােলপুরে নির্জনে ব্ৰত্ম উপাসনা করে এই আশ্রম প্রতিষ্ঠা করেন। এটিই শান্তিনিকেতন আশ্রম নামে পরিচিত।


14. বিশ্বভারতীয় বিভাগগুলি কী ছিল?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বিশ্বভারতীর বিভাগগুলি হল পাঠভবন, শিক্ষাভবন, বিদ্যাভবন, রবীন্দ্রভবন, চিনা ভবন, কলা ভবন, সংগীতভবন, হিন্দি ভবন।


15. রামমােহন প্রতিষ্ঠিত একটি বিদ্যালয় ও সেখানকার 

একজন ছাত্রের নাম লেখাে।)

উত্তর : ১৮২২ খ্রিস্টাব্দে হিন্দু পাশ্চাত্য শিক্ষাদানের জন্য রামমােহন অ্যাংলাে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের অন্যতম একজন ছাত্র ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।


16. উপেন্দ্রকিশাের রায়চৌধুরী কে ছিলেন? অথবা স্মরণীয় কেন?)

উত্তর : উপেন্দ্রকিশাের রায়চৌধুরী প্রকৃত নাম হল কামদারঞ্জন রায়। তিনি ছিলেন একাধারে বিখ্যাত শিশুসাহিত্যিক, অঙ্কনশিল্পী, বেহালাবাদক, সুরকার, বাংলার U N Ray and Son বা ইউ, এন, রায় এন্ড সন্স ছাপাখানার প্রতিষ্ঠাপক হিসাবে স্মরণীয় ছিলেন।


17. বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন কি উদ্দেশ্যে ?

উত্তর :- খ্যাতনামা বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু  ১৯১৭ খ্রিস্টাব্দে কলকাতায় বসু বিজ্ঞান মন্দির ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।

এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা উদ্দেশ্য ছিল পদার্থ বিজ্ঞান, রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, পরিবেশ বিজ্ঞান প্রকৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশ্বমানের গবেষণার ব্যবস্থা করা।


18. কে কবে কি উদ্দেশ্যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন?

উত্তর :- ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স বা আইএসিএস প্রতিষ্ঠা করেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। ১৮৭৬ খ্রিস্টাব্দে কলকাতায়।

এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ১.পদার্থ ও রসায়ন বিজ্ঞানের বিভিন্ন শাখায় নিয়মিত গবেষণা এবং ২. বিজ্ঞান বিষয়ক বক্তৃতা আয়োজন।


19. আই এ সি এস এর সঙ্গে যুক্ত ছিলেন এমন কয়েকজন বিজ্ঞানী ও গবেষক এর নাম লেখ?

উত্তর : আই এ সি এস এর সঙ্গে যুক্ত ছিলেন এমন কয়েকজন উল্লেখযোগ্য বিজ্ঞানী ও গবেষক ছিলেন জগদীশচন্দ্র বসু, আশুতোষ মুখোপাধ্যায়, চুনিলাল বসু, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর, মেঘনাথ সাহা, কে এস কৃষ্ণান প্রমূখ।


20. জাতীয় শিক্ষা কি? জাতীয় শিক্ষা পরিষদ কবে কার সভাপতিত্বে গঠিত হয় এর উদ্দেশ্য কি ছিল?

উত্তর।: লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দে বাংলা দ্বিখণ্ডিত করলে এর বিরুদ্ধে যে স্বদেশী আন্দোলন শুরু হয় তাতে বিদেশি শিক্ষাব্যবস্থা বর্জন করে বিকল্প হিসেবে স্বদেশী শিক্ষাব্যবস্থার প্রতিষ্ঠা ও প্রচারের উদ্যোগ নেয়া হয় তা জাতীয় শিক্ষা নামে পরিচিত ।

সত্যেন্দ্রনাথ ঠাকুর এর সভাপতিত্বে। ১৯০৬ খ্রিস্টাব্দে 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এর উদ্দেশ্য ছিল

ব্রিটিশ সরকারের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এর বিকল্প সদস্য শিক্ষার প্রসার ঘটানো, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার, নৈতিক শিক্ষা প্রদান, এবং শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here