মাধ্যমিক ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন
মাধ্যমিক ইতিহাস সাজেশন
পঞ্চম অধ্যায় - ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
Madhyamik History Suggestion
অথবা
বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের উৎকর্ষতা সম্পর্কে আলোচনা করো।
অথবা
টীকা লেখ : কলকাতা বিজ্ঞান কলেজ
উত্তর :
সূচনা : উনবিংশ শতকে বাংলায় আধুনিক পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটলে আধুনিক বিজ্ঞান শিক্ষার বিকাশে অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এই পরিস্থিতিতে বাংলায় বিজ্ঞান চর্চার জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে ওঠে যার মধ্যে কলকাতা বিজ্ঞান কলেজ অন্যতম।
কলেজ প্রতিষ্ঠা: ১৯০৫ খ্রিষ্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করলে এর বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হয়। এই স্বদেশী আন্দোলন কে কেন্দ্র করে বিশিষ্ট শিক্ষাবিদ স্যার তারকনাথ পালিত এবং স্যার রাজবিহারী ঘোষ একটি প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেন এবং শেষ পর্যন্ত ১৯১৪ খ্রিস্টাব্দে তৈরি করেন কলকাতা বিজ্ঞান কলেজ বা ইউনিভার্সিটি কলেজ অফ সাইন্স এন্ড টেকনোলজি।
পঠন পাঠন :- কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ বন্দ্যোপাধ্যায় উদ্যোগে এই প্রতিষ্ঠানটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হয়। এই প্রতিষ্ঠান স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান বিভাগ, প্রযুক্তি বিভাগ গুলোর পঠন-পাঠন চালু হয়।
মৌলিক গবেষণা : কলকাতা বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ও গবেষকরা সক্রিয় সহযোগিতা পেয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার কাজ করার সুযোগ পান। এই বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, জ্ঞানেন্দ্র নাথ মুখোপাধ্যায় প্রমুখ এবং খ্যাতনামা শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন, শিশির কুমার মিত্র প্রমূখ।
মূল্যায়ন : এই বিজ্ঞান কলেজ কে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষক দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই ভারতবর্ষের পাশ্চাত্য বিজ্ঞান চর্চার বিস্তারে এই প্রতিষ্ঠানের ভূমিকা ছিল অনস্বীকার্য।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন