উচ্চ মাধ্যমিক ইতিহাস
দ্বাদশ শ্রেণি
পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন।
গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন
উচ্চ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের পূর্বের ছোটপ্রশ্ন গুলি পড়তে- CLICK HERE
৪৪) পুনা চুক্তির দুটি শর্ত লেখ?
১) হিন্দুদের যৌথ নির্বাচনের নীতি মেনে নেওয়া হয়।
২) গান্ধীজীর 26 সেপ্টেম্বর অনশন ভঙ্গ করেন ।
৪৫) "এখন অথবা কখনও না"- বইটি কার লেখা?
চৌধুরী রহমত আলী।
৪৬) কবে কার নেতৃত্বে 'মাহাদ মার্চ' হয়?
বি আর আম্বেদকর এর নেতৃত্বে ১৯২৭ খ্রিস্টাব্দে ২০ মার্চ।
৪৭) কেশব- কোন আন্দোলনের নেতা?
ভাইকম সত্যাগ্রহ।
৪৮) অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে চালু করেন?
লর্ড ওয়েলেসলি ১৭৯৮ খ্রিস্টাব্দে।
৪৯) কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন?
হায়দ্রাবাদ।
৫০) ডালহৌসি কয়টি ও কি কি নীতির মাধ্যমে রাজ্য বিস্তারের পদ গ্রহণ করে?
তিনটি নীতির মাধ্যমে।
ক)যুদ্ধের দ্বারা রাজ্য জয়,
খ) কুশাসনের অজুহাতে রাজ্য গ্রাস।
গ) স্বত্ববিলোপ নীতি প্রবর্তন।
৫১) স্বত্ববিলোপ নীতির শ্রেষ্ঠা কে?
লর্ড ডালহৌসি।
৫২) স্বত্ববিলোপ নীতি কি?
স্বত্ববিলোপ কথার অর্থ হল অধিকারের বিলুপ্তি। দেশীয় রাজরা দত্তকপুত্র গ্রহণের মাধ্যমে তাদের রাজ্যের পরবর্তী উত্তরাধিকার ঠিক করতেন, কিন্তু ডালহৌসি এক নীতি দ্বারা সিদ্ধান্ত নেন এখন আর কোনো দেশীয় রাজা দত্তকপুত্র গ্রহণ করতে পারবেনা এবং রাজ্যের পরবর্তী উত্তরাধিকার সূত্রে রাজা হতে পারবে না, বরং রাজার মৃত্যুর পর তার রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। এই নীতিকেই স্বত্ববিলোপ নীতি বলা হয়।
৫৩) লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি দ্বারা কোন কোন রাজ্য জয় করেন?
সাঁতরা, উদয়পুর, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর প্রভৃতি।
৫৪) স্বত্ববিলোপ নীতি দ্বারা ডালহৌসি কার ভাতা বন্ধ করেন?
নানা সাহেবের।
৫৫) স্বত্ববিলোপ নীতি দ্বারা ডালহৌসি দেশীয় রাজ্য কয়টি ও কি কি ভাগে ভাগ করেন?
তিনটি ভাগে ভাগ করেন।
ক) কোম্পানি দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য।
খ) ইংরেজ আশ্রিত করদ রাজ্য।
গ) স্বাধীন দেশীয় রাজ্য।
৫৬) ভারতের প্রথম কোথায় কবে পাটকল স্থাপিত হয়?
১৮৫৫ খ্রিস্টাব্দে রিষড়াতে।
৫৭) ভারতের প্রথম কোথায় কবে কয়লা খনি আবিষ্কৃত হয়?
রানীগঞ্জে ১৮২০ খ্রিস্টাব্দে।
৫৮) কুশাসনের অজুহাতে ডালহৌসি কোন দেশীয় রাজ্যটি দখল করেন?
অযোধ্যা।
৫৯) পঞ্চাশের মন্বন্তর কবে হয়?
১৯৪৩ খ্রিস্টাব্দে। (১৩৫০ বঙ্গাব্দে)
৬০) পঞ্চাশের মন্বন্তর এর পরিপ্রেক্ষিতে লেখা দুটি গ্রন্থের নাম লেখ?
বিজন ভট্টাচার্যের 'নবান্ন'।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'অশনির সংকেত'।
৬১) 'অশনি সংকেত' কার লেখা? এতে কোন সময়ের ঘটনা উল্লেখ রয়েছে?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এতে পঞ্চাশের মন্বন্তরের ঘটনা উল্লেখ করা হয়েছে।
৬২) পঞ্চাশের মন্বন্তরের ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা একটি নাটকের নাম লেখ?
নবান্ন।
৬৩) মাহাদ মার্চ কি?
অস্পৃশ্যরা যাতে জনসাধারণের জলাশয় থেকে জল নিতে পারে, সেই দাবিতে আম্বেদকর এর নেতৃত্বে ১৯২৭ খ্রিস্টাব্দে ২০ মার্চ বোম্বাইয়ের কোবালায় চৌদ্দার জলাশয়ে অনুষ্ঠিত হয় 'মাহাদ মার্চ'।
৬৪) সিমলা ডেপুটেশন কি?
মুসলিম নেতা আগা খাঁর নেতৃত্বে ৩৫ জন ধনী অভিজাত মুসলিমদের একটি প্রতিনিধিদল ১৯০৬ খ্রিস্টাব্দে ১-ই অক্টোবর সিমলায় বড়লাট লর্ড মিন্টো সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন একে 'সিমলা ডেপুটেশন' বলা হয়।
৬৫) টাটা আয়রন এন্ড ষ্টীল কোম্পানি কবে গড়ে ওঠে?
১৯০৭ খ্রিস্টাব্দে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন