উচ্চ মাধ্যমিক ইতিহাস
দ্বাদশ শ্রেণী
পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন।
গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন
উচ্চ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের পূর্বের ছোট প্রশ্ন গুলি পড়তে - CLICK HERE
২২) রাওলাট কমিশনের অপর নাম কি?
সিডিশন কমিশন।
২৩) রাওলাট আইন এর প্রবর্তন এর একটি কারণ লেখ?
প্রথম বিশ্বযুদ্ধের আগে এবং যুদ্ধ চলাকালীন সময়ে ভারতের বিপ্লবী এবং গণআন্দোলন বেড়ে যায়। যা বন্ধ করার জন্য এই আইন পাশ করা হয়।
২৪) রাওলাট আইন কে- "এক ভয়াবহ ভ্রান্তি"-কোথায় বলা হয়?
অমৃতবাজার পত্রিকা কে বলা হয়।
২৫) রাওলাট আইনের একটি শর্ত লেখ?
সন্দেহ হলেই যে কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে।
২৬) রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজী কোন আইন শুরু করেন?
রাওলাট সত্যাগ্রহ।
২৭) জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কবে, কার নেতৃত্বে হয়?
১৯১৯ খ্রিস্টাব্দে ১৩ই এপ্রিল- মাইকেল ও ডায়ার এর নেতৃত্বে।
২৮) কে কোন ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে নাইট উপাধি ত্যাগ করেন।
২৯) কে কবে কোন ঘটনার প্রতিবাদে 'কাইজার-ই-হিন্দ' ত্যাগ করেন?
১৯১৯ খ্রিস্টাব্দে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে গান্ধীজী কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেন।
৩০) মিরাট ষড়যন্ত্র মামলা কোন সময়ের ঘটনা?
১৯২৯ খ্রিস্টাব্দের।
৩১) মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ভারতীয় বিদেশির নাম লেখ?
ভারতীয়- মুজাফফর আহমেদ, শওকত উসমানি।
বিদেশি- ফিলিপ স্পাট, লেস্টার হাচিনসন।
৩২) শাসন ও বিভাজন নীতি কি?
ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিকে সুদৃঢ় করার জন্য তাদের শাসকদের অন্যতম পদক্ষেপ ছিল বিভাজন ও শাসন নীতি। ভারতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ এর প্রাচীর তৈরি করে শাসন করার যে পদ্ধতি চালু হয়, তাই ছিল শাসন ও বিভাজন নীতি। এই নীতির যথার্থ প্রয়োগ ঘটিয়ে ছিলেন লর্ড কার্জন।
৩৩) শাসন ও বিভাজন নীতির প্রথম প্রয়োগ কোথায় দেখা যায়?
পাঞ্জাবের সেনাবাহিনীতে , এই প্রয়োগ করেন জন লরেন্স।
৩৪) শাসন ও বিভাজন নীতির যথার্থ প্রয়োগ কে করেন?
লর্ড কার্জন।
৩৫) মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
১৯০৬ খ্রিস্টাব্দে।
৩৬) মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
ঢাকার নবাব সালিমুল্লাহ।
৩৭) দুটি হিন্দু উগ্রবাদী সংগঠনের নাম লেখ?
হিন্দু মহাসভা ও পাঞ্জাব হিন্দু সভা।
৩৮) মুসলিম লীগের প্রথম সেনাপতি কে ছিলেন?
আগা খাঁ।
৩৯) মুসলিম লীগ কোথায় গঠিত হয়?
ঢাকায়।
৪০) লখনৌ চুক্তির দুটি দিক উল্লেখ করো?
১) প্রতিটি প্রদেশিক আইনসভায় মুসলিম সদস্য সংখ্যা নির্দিষ্ট করার সিদ্ধান্ত হয়।
২) কেন্দ্রীয় আইন পরিষদের 1-3 অংশ সদস্য মুসলিম হবে বলে স্থির করা হয়।
৪১) নেহেরু রিপোর্ট কে কবে প্রকাশ করেন?
মতিলাল নেহেরু ১৯২৮ খ্রিস্টাব্দে।
৪২) মহম্মদ আলী জিন্না তার 'চৌদ্দ দফা দাবি' কবে পেশ করে?
১৯২৯ খ্রিস্টাব্দে।
৪৩) মহম্মদ আলী জিন্নাহর 'চৌদ্দ দফা দাবির'- দুটি দাবি উল্লেখ করো?
১) ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন।
২) মুসলিমদের জন্য কেন্দ্রীয় আইনসভা 1-3 অংশ শাসন সংরক্ষণ।
উচ্চ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ঃ আরো ছোট প্রশ্ন পড়তে- CLICK HERE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন