মাধ্যমিক ইতিহাস
দশম শ্রেণী
প্রথম অধ্যায়ঃ ইতিহাসের ধারণা।
Class-X, ইতিহাস সাজেশন ২০২২
• সঠিক উত্তরটি নির্বাচন করো। (MCQ Question) (প্রতিটি প্রশ্নের মান-১ নাম্বার)
১) মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় কবে?
১৮৮৯ খ্রিস্টাব্দে।
২) 'জীবনের ঝরাপাতা' কে লিখেছেন?
সরলা দেবী।
৩) ভারতের প্রথম চলচ্চিত্র কি?
রাজা হরিশচন্দ্র।
৪) ভারতের বিজ্ঞান চর্চার পথিকৃৎ কে?
প্রফুল্ল চন্দ্র রায়।
৫) কলকাতা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
১৭৯২ খ্রিস্টাব্দে।
৬) রাজ তরঙ্গিনী কার লেখা?
কলহনের।
৭) অ্যানাল গোষ্ঠীর পত্রিকার প্রকাশ কবে শুরু হয়?
১৯২৯ খ্রিস্টাব্দে।
৮)ফ্রান্সের ‘ অ্যানাল স্কুল ’ গঠনের সঙ্গে যুক্ত ছিলেন কে?
ফার্নান্দ ব্রদেল ।
৯)সাবঅলটার্ন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিকের নাম লেখ?
রণজিৎ গুহ।
১০)ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেছেন কে?
রণজিৎ গুহ।
১১)নাট্যশাস্ত্রের রচয়িতা কে?
অভিনব গুপ্ত।
১২)সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে কি তৈরি করে ?
অরণ্য আইন।
১৩) ক্রিকেট খেলা প্রথম শুরু হয় কোথায়?
ইংল্যান্ডে।
১৪) বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম কি?
দিগদর্শন।
১৫) ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি?
কলকাতা এফ. সি.।
১৬) কার আমলে ভারতে রেলপথ সম্প্রসারিত হয়েছিল?
লর্ড ডালহৌসির।
১৭) ভারতের পরিবেশ রক্ষার একটি আন্দোলনের নাম করো?
চিপকো আন্দোলন।
১৮) কবে ভারতের চিত্রশিল্পের যাত্রা শুরু হয়েছিল?
১৮৫০ খ্রিস্টাব্দে।
১৯)পৃথিবীতে প্রথম কোথায় পোলিস বা নগর রাষ্ট্র গড়ে ওঠে ?
গ্রিসে।
• নিচের উক্তি গুলির সত্য-মিথ্যা নির্বাচন করো। (শুদ্ধ ও অশুদ্ধ )
১) যামিনী রায় পটচিত্রের অনুরাগী ছিলেন।
Ans: সত্য
২) নিম্নবর্গের ইতিহাসচর্চা অতি সাম্প্রতিক ।
Ans: সত্য
৩) ‘ হিন্দু প্যাট্রিয়ট ’ পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ।
Ans: সত্য
৪) রসগোল্লা আবিষ্কার করেন ননীগোপাল ভৌমিক ।
Ans: মিথ্যা
৫) নব্যপ্রস্তর যুগের মানুষেরা ছিলেন খাদ্য উৎপাদক ।
Ans: সত্য
৬)' থিওরিজ অব সিনেমা ‘ গ্রন্থটির লেখক ফ্রান্সেসকো ক্যাসেটি ।
Ans: সত্য
৭) ব্রাষ্মিকা শাড়ি পরার পদ্ধতি প্রচলন করেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মহিলারা ।
Ans: সত্য
৮) ‘ নবান্ন ’ নাটকের বিষয়বস্তু ছিল বাংলার মন্বন্তর ।
Ans: সত্য
৯) 'সুবর্ণরেখা' চলচ্চিত্রটির পরিচালক ঋত্বিক ঘটক ।
Ans: সত্য
১০) ‘ দ্য স্টোরি অব আর্কিটেকচার ‘ রচনা করেন পার্সি ব্রাউন ।
Ans: মিথ্যা
• এক কথায় উত্তর দাও। (অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর)
১) ভারতের প্রথম শবব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ?
মধুসূদন গুপ্ত।
২) কারা প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন ?
লুমিয়াম ভ্রাতৃদ্বয় (প্যারিসের)।
৩) ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ?
কাদম্বিনী গাঙ্গুলি।
৪)কোন খেলাকে খেলার রাজা বলা হয় ?
ক্রিকেট খেলাকে।
৫) "নবান্ন" নাটক কে রচনা করেন ?
বিজন ভট্টাচার্য।
৬) ইকো ফেমিনিজম - এর প্রবক্তা কে ?
ফ্রাঁসোয়া দেবান।
৭) ভারতমাতা ছবিটি কার আঁকা ?
অবনীন্দ্রনাথ ঠাকুরের।
৮)মাদ্রাজ মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় ?
1835 খ্রিস্টাব্দে ।
৯) খেলাধুলার ইতিহাস বিষয়ক দু’টি গ্রন্থের নাম লেখো ?
‘ বাপি বাড়ি যা ’ এবং ‘ কাপমহলা ’
১০) ‘ জীবনের ঝরাপাতা ‘ প্রথমে কোন পত্রিকায় ছাপা হয় ?
Ans: ‘ দেশ ’ নামক সাপ্তাহিক পত্রিকায় ।
১১) মান্না দের আত্মজীবনীর নাম কী ?
‘ জীবনের জলসাঘর ‘।
১২) ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা কে শুরু করেন ?
রণজিৎ গুহ এবং পার্থ চট্টোপাধ্যায় ।
১৩) কোন শহরকে ভারতের ‘ সংস্কৃতির নগর ‘ বলা হয় ?
কলকাতাকে ।
১৪) অ্যানাল স্কুল কে প্রতিষ্ঠা করে ?
ফারনান্দ ব্রদেল ।
১৫) সামরিক ইতিহাসচর্চা প্রথম কোন দেশে শুরু হয় ?
ইংল্যান্ডে ।
১৬) চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন ?
সুন্দরলাল বহুগুণা।
১৭) 2011 সালে নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন ?
মেধা পাটেকর ।
১৮) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?
মহাফেজখানায় (দিল্লিতে অবস্থিত)।
১৯)কোন দেশকে কেকের দেশ বলা হয় ?
স্কটল্যান্ড ।
২০) ভারতে প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় ?
1878 খ্রিস্টাব্দে।
২১) কোন দশককে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা যায় ?
1970 এর দশকে ।
২২)ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী ?
বেঙ্গল গেজেট (1780 খ্রিস্টাব্দে , সম্পাদক অগাস্টাস হিকি)।
২২) বঙ্গদর্শন পত্রিকা কবে , কার সম্পাদনায় প্রকাশিত হয় ?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় , 1872 খ্রিস্টাব্দে ।
২৩) 'রসগোল্লা - বাংলার জগৎমাতানো আবিষ্কার' কে রচনা করেন ?
হরিপদ ভৌমিক ।
২৪) ‘ বন্দেমাতরম ‘ গান কোন উপন্যাসের অন্তর্গত ?
‘ আনন্দমঠ ‘ ।
২৫) নিম্নবর্গের ইতিহাসচর্চার সাথে সম্পর্কিত কয়েকজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো ।
রণজিৎ গুহ , সুমিত সরকার , জ্ঞানেন্দ্র পাণ্ডে , শাহিদ আমিন , গৌতম ভদ্র প্রমুখ ।
২৬) একাত্তরের ডায়েরি কার লেখা ?
সুফিয়া কামালের লেখা ।
২৭) নিম্নবর্গের ইতিহাসচর্চার সাথে সম্পর্কিত দু’জন বিদেশি ঐতিহাসিকের নাম লেখো ।
হার্বার্ট গুটম্যান এবং ইউজিন জেনেভিস ।
২৮) ‘হতুমপ্যাচার নক্সা‘ কে রচনা করেন ?
কালীপ্রসন্ন সিংহ ।
২৯) নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী ?
সাধারণ মানুষের ইতিহাস ।
৩০) উত্তর ন্যাশনাল জিমনেশিয়াম কে প্রতিষ্ঠা করেন ?
নবগোপাল মিত্র ।
৩১)" Letters Froma Father to His Daughter ” নামক চিঠিপত্র লেখা হয়েছিল কত সালে ?
1928 খ্রিস্টাব্দে ।
৩২) ক্রিকেট খেলা প্রথম কোন দেশে শুরু হয় ?
ইংল্যান্ডে ।
৩৩) অগ্নিযুগের কন্যা নামে কে পরিচিত ?
সরলাদেবী চৌধুরাণী ।
৩৪) 'খো খো' খেলার সূত্রপাত প্রথম কোন দেশে হয়েছিল ?
পশ্চিম ভারতে ।
৩৫) নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম কী ?
আচার্য অভিনব গুপ্ত ।
৩৬) বাংলার লোকনৃত্য কী নামে পরিচিত ?
ছৌ – নাচ ।
৩৭) সত্যজিৎ রায় কতগুলি চলচ্চিত্র নির্মাণ করেন ?
29 টি ।
৩৮) মুঘল যুগের চিত্রকলা কী নামে পরিচিত ?
মিনিয়েচার ( বৃহৎ জিনিসের ক্ষুদ্রাকৃতির সংস্করণ ) ।
৩৯) আধুনিক ভারতে চিত্রকলার উদ্ভব কোন শতকে ঘটে ?
ঊনিশ শতকে ।
৪০) নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয় ?
অবনীন্দ্রনাথ ঠাকুরকে ।
৪১) অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ছবিগুলি কী নামে পরিচিত ?
‘ অবনীন্দ্রশৈলী ’ ।
৪২) রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রগুলি কী নামে পরিচিত ?
‘ বরীন্দ্রচিত্রাবলী ‘ ।
৪৩) ক্রিকেট খেলা নিয়ে প্রথম প্রকাশিত বাংলা বই কোনটি ?
Ans: সারদারঞ্জন রায়ের ‘ক্রিকেট খেলা’।
• নিচের প্রশ্নগুলির তিনটি বাক্যে উত্তর দাও। (সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর) (SAQ)
১) সত্যজিৎ রায় পরিচালিত দু’টি চলচ্চিত্রের নাম লেখো ।
Ans: পথের পাঁচালী, হীরক রাজার দেশে।
২)দু’টি পরিবেশ বিষয়ক আন্দোলনের নাম লেখো ।
Ans: নর্মদা বাঁচাও আন্দোলন , চিপকো আন্দোলন ।
৩) স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহৃত হয় ?
Ans: 1947 খ্রিস্টাব্দে দেশভাগের ইতিহাস, জাতিদাঙ্গা উদ্বাস্তু জীবন বিভিন্নভাবে বিভিন্ন সাহিত্যিকের লেখায় , স্মৃতিকথায় সুন্দরভাবে ফুটে উঠেছে , যা উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ।
৪) ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ?
Ans: ইন্টারনেটের ব্যবহারে যেকোনো তথ্য খুব অল্প সময়ে , অল্প খরচে এবং অল্প পরিশ্রমে পাওয়া যায় , যা দ্রুত গবেষণা বা পাঠ প্রস্তুতিতে সাহায্য করে ।
৫)ইন্টারনেট ব্যবহারের দু’টি অসুবিধা লেখো ।
Ans: 1) ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের সত্যতা সবসময় নিশ্চিত থাকে না ।
2) সর্বদা এইসমস্ত তথ্যের জন্য সূত্রও দেওয়া থাকে না ।
৬) ফটোগ্রাফিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য কী?
Ans: ফটোগ্রাফিতে বাস্তব দৃশ্য ধরা পড়ে , এতে ইতিহাসচর্চার কাল্পনিক দিক থাকে না । এছাড়া বাস্তব ঘটনা অপরিবর্তিত ভাবেই আমাদের কাছে প্রকাশ পায়।
৭)স্বাধীনতার পরবর্তীকালে রচিত দু’টি নাটকের নাম লেখো ।
Ans: বিজন ভট্টাচার্যের নবান্ন , উৎপল দত্তের ‘ টিনের তলোয়ার ‘।
৮) সাবল্টার্ন স্টাডিজ বলতে কী বোঝো?
জাতি,ধর্ম,বর্ণ,শ্রেণি প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষের জীবনযাত্রা , সংস্কৃতি , জনস্বাস্থ্য ইত্যাদি নিয়ে যে ইতিহাসৰ্চা তাই সাবল্টার্ন স্টাডিজ।
৯) পরিবেশ ইতিহাসচর্চা সম্পর্কে দু’টি গ্রন্থের লেখো ।
Ans: ১) সাইলেন্ট স্প্রিং,
২) র্যাচেল কারসন,
৩) প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা –ড : শুভেন্দু গুপ্ত ।
১০)নতুন সামাজিক ইতিহাস কী ?
Ans: আধুনিক ইতিহাসচর্চায় রাজা – মহারাজা এবং অভিজাত সম্প্রদায় ছাড়াও সমাজের নিম্নবর্গীয় কৃষক , শ্রমিক , দিনমজুর এবং নারী সম্প্রদায়কে নিয়ে যে ইতিহাসচর্চা তাকে নতুন সামাজিক ইতিহাস বলে ।
১১)নারী ইতিহাসচর্চার গুরুত্ব কী ?
এর দ্বারা সমাজে নারী সমাজের যথার্থ ভূমিকা ও অবদানকে মর্যাদা দেওয়া হয় ও ইতিহাসে নারীর ভূমিকা সম্পর্কে জানা যায় ।
১২)ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা লেখ?
Ans: ইন্টারনেটের ব্যবহারে যেকোনো তথ্য খুব অল্প সময়ে , অল্প খরচে এবং অল্প পরিশ্রমে পাওয়া যায় , যা দ্রুত গবেষণা বা পাঠ প্রস্তুতিতে সাহায্য করে ।
১৩)রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনস্মৃতি থেকে কী জানা যায় ?
Ans: সমকালীন ভারতীয় রাজনৈতিক কর্মসূচিতে ঠাকুরবাড়ির সদস্যদের অংশগ্রহণ , স্বদেশি যুগের শিক্ষা ব্যবস্থা , হিন্দুমেলা সম্পর্কে বিশদ বিবরণ জানা যায় ।
১৪) জীবনের ঝরাপাতা কার রচনা ? এই গ্রন্থ থেকে আমরা কী জানতে পারি ?
Ans: এটি সরলাদেবী চৌধুরাণী রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ । এর থেকে তৎকালীন ভারতীয় কৃষক , শ্রমিক শ্রেণির প্রতি ব্রিটিশ শাসকদের অন্যায় , অত্যাচার ও এর বিরুদ্ধে ছাত্র – যুবক শ্রেণির বিপ্লবী কর্মধারা সম্পর্কে জানা যায় ।
১৫) স্থানীয় ইতিহাসচর্চা কেন গুরুত্বপূর্ণ ?
Ans: প্রাচীন ইতিহাসচর্চায় দেশ , বিদেশ , মহাদেশ প্রভৃতি বিশাল অঞ্চল আলোচিত হয়েছে , যা কোনো ছোটো স্থানের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পারে না । তাই জাতীয় ইতিহাস রচনা করতে গেলে স্থানীয় ইতিহাসের ওপর নির্ভর করতে হয় ।
১৬)রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম কী ?, কবে প্রকাশিত হয় ?
Ans: 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম জীবনস্মৃতি ।
১৭)ভারতীয় স্থাপত্যের ইতিহাস সংক্রান্ত গবেষকের নাম লেখো ।
Ans: জেমস ফারগুসন , পারসি বোরো , তারাপদ সাঁতরা ।
১৮) ফটোগ্রাফিচৰ্চায় দু’জন উল্লেখযোগ্য বাঞ্জলির নাম লেখো ।
Ans: উপেন্দ্রকিশোর রায়চৌধুরি এবং সুকুমার রায় ।
১৯) স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহৃত হয় ?
Ans: 1947 খ্রিস্টাব্দে দেশভাগের ইতিহাস , জাতিদাঙ্গা উদ্বাস্তু জীবন বিভিন্নভাবে বিভিন্ন সাহিত্যিকের লেখায় , স্মৃতিকথায় সুন্দরভাবে ফুটে উঠেছে , যা উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ।
২০) অ্যানাল স্কুল কী ?
Ans: মার্ক ব্লখ , লুসিয়ান ফেবরের তত্ত্বাবধানে ‘ অ্যানালম অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি ‘ পত্রিকা প্রকাশিত হয় । এর থেকেই যে গোষ্ঠী গড়ে ওঠে , তা অ্যানাল স্কুল নামে পরিচিত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন