Click Below

Breaking

Know more

Search

সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

দশম শ্রেণি/মাধ্যমিক ইতিহাস- দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা || (CLASS-X) ইতিহাস সাজেশন 2022
















মাধ্যমিক ইতিহাস 

দশম শ্রেণী 

দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা 



• সঠিক উত্তরটি নির্বাচন করো। (MCQ Question) (প্রতিটি প্রশ্নের মান-১ নাম্বার)

১) বাংলায় সংবাদপত্রের সূচনা ঘটায়- 

বেঙ্গল গেজেট।



২)‘ সংবাদ প্রভাকর ‘ - এর সম্পাদক ছিলেন- ঈশ্বর।


৩)‘ বামাবোধিনী ‘ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন- উমেশচন্দ্র দত্ত।


৪)জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয়- ১৮২৩ খ্রিস্টাব্দে।


৫) গ্রামবার্ত্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন- হরিনাথ মজুমদার।


৬)ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন- কেশব চন্দ্র সেন।


৭)কোন খ্রিস্টান মিশনারি এদেশে ইংরেজি শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ? 

উইলিয়াম কেরি।


৮)১৮৯৩ খ্রিস্টাব্দে বিশ্বধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়- মার্কিন যুক্তরাষ্ট্রে।


৯)ইয়ং বেঙ্গল দলের প্রধান মুখপত্র ছিল- পার্থেনন।


১০)কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বাঙালি উপাচার্য- আশুতোষ মুখোপাধ্যায়।


১১)ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে অন্যতম - চন্দ্রমুখি বসু।


১২)কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম এম.ডি. উপাধি প্রাপক- চন্দ্রকুমার দে।


১৩)দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেন- লর্ড লিটন।


১৪)দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয়-১৮৭৮ খ্রিস্টাব্দে।


১৫)রামমোহন রায় কার কাছ থেকে ‘ রাজা ’ উপাধি পেয়েছিলেন ? 

দ্বিতীয় আকবর।


১৬)বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় - ঊনবিংশ শতক।


১৭)ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়েছিল-১৮৭৮


১৮)ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে- বাংলায়।


১৯)'গ্রামবার্ত্তা প্রকাশিকা'- প্রকাশিত হতো- কুষ্টিয়া থেকে।


২০)ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়-

কলকাতা বিশ্ববিদ্যালয়।


২১) বেথুন স্কুলে সর্বপ্রথম কে নিজের কন্যাদের প্রেরণ করেছিলেন ? 

মদনমোহন তর্কালঙ্কার।


২২)বাংলার ইতিহাসে ‘ রেনেসাঁস ’ বা ‘ নবজাগরণ ‘ শব্দের প্রথম ব্যবহার করেন সম্ভবত- সুশোভন চন্দ্র সরকার।


২৩)ব্রাহ্মসমাজ ক’টি বিভাগে বিভক্ত হয় ?

৩টি।


২৪) মিরাৎ – উল – আখবার যে ভাষায় প্রকাশিত হতো তা হল- ফরাসি ভাষায়।


২৫)' বর্তমান ভারত ‘ রচনা করেন- স্বামী বিবেকানন্দ।


• নিচের উক্তি গুলির সত্য-মিথ্যা নির্বাচন করো। (শুদ্ধ ও অশুদ্ধ )


১)মেকলে এবং আলেকজান্ডার ডাফ ছিলেন পাশ্চাত্যবাদী ।

Ans: সত্য।


২)শ্রীরামকৃষ্ণ রামকৃণ্ণ মিশন প্রতিষ্ঠা করেন । 

Ans: মিথ্যা।


৩) ‘ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন ‘ পাশ হয় 1876 খ্রিস্টাব্দে । 

Ans: সত্য।


৪)‘ নীলদর্পণ ‘ নাটক ইংরেজিতে অনুবাদ করেন জেমস লঙ । 

Ans: মিথ্যা।


৫)মদনমোহন তর্কালঙ্কার বেথুনকে ‘ ক্যালকাটা ফিমেল স্কুল ’ প্রতিষ্ঠা করতে সাহায্য করেন । 

Ans: সত্য।


৬)বোর্ড অব কন্ট্রোলের সভাপতি ছিলেন স্যার চার্লস উড । 

Ans: সত্য।


৭)‘ ছুঁতোম প্যাঁচার নকশা ’ – একটি ব্যঙ্গাত্মক রচনা । 

Ans: সত্য।


৮)হরিনাথ মজুমদার পরিচিত ছিলেন ‘ কাঙাল হরিনাথ ’ নামে । 

Ans: সত্য।


৯)আত্মীয়সভা পরবর্তীকালে ব্রাহ্মসমাজে পরিণত হয় । 

Ans: সত্য।


১০)‘ নব্যবঙ্গ ’ গোষ্ঠীর প্রাণপুরুষ ডেভিড হেয়ার । 

Ans: মিথ্যা।



• এক কথায় উত্তর দাও। (অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর)


১) স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

Ans: ডেভিড হেয়ার ।

2)বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয়?

Ans: উনবিংশ শতককে।


৩) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন?

উইলিয়াম জোন্স ১৭৮৪ খ্রিস্টাব্দে।


৪) চার্লস উড কে ছিলেন?

বোর্ড অফ কন্ট্রোল সভাপতি।


৫) কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা আইন প্রবর্তিত হয়?

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।


৬) কে স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তিকা প্রকাশ করে?

রাধাকান্ত দেব 1822 খ্রিস্টাব্দে।


৭) মেকলে কে ছিলেন?

লর্ড উইলিয়াম বেন্টিং এর সচিব এবং মেকলে মিনিট এর প্রবর্তক ছিলেন মেকলে।


৮) হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?

স্যার হাইড ইস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব।


৯) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি?

দিগদর্শন।


১০) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি?

সমাচার দর্পণ।


১১) সংবাদ কৌমুদী সম্পাদনা করেন কে?

রামমোহন রায়।


১২) ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

১৮০০ খ্রিস্টাব্দে।


১৩) শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত?

১৮১৮ খ্রিস্টাব্দে।


১৪) অ্যাংলো হিন্দু স্কুল কে কবে প্রতিষ্ঠা করেন?

রাজা রামমোহন রায় ১৪১৫ খ্রিস্টাব্দে।


১৫) আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন?

রাজা রামমোহন রায়। ১৮১৫ খ্রিস্টাব্দে।


১৬) আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?

রাজা রামমোহন রায় কে।


১৭) নব্য বঙ্গ গোষ্ঠীর দুটি মুখপাত্রের নাম লেখ?

জ্ঞানান্বেষণ, এনকোয়ারার।

১৮) রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?

স্বামী বিবেকানন্দ। ১৮৯৭ খ্রিস্টাব্দে।


১৯) 'যত মত তত পথ'-এই মতবাদের প্রবক্তা কে?

রামকৃষ্ণ দেব।


২০) কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট প্রতিষ্ঠা করা হয়?

১৮৩৫ খ্রিস্টাব্দে।


• নিচের প্রশ্নগুলির তিনটি বাক্যে উত্তর দাও। (সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর) (SAQ)


১)স্কুল সোসাইটি কে , কেন , কবে প্রতিষ্ঠা করেন ? 

Ans: কলকাতার বিভিন্ন অঞ্চলে বিদ্যালয় গঠনের উদ্দেশ্যে 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় স্কুল সোসাইটি ।

 

২) নীলদর্পণ নাটক কার রচনা ? কোন বিষয়কে কেন্দ্র করে রচিত হয় ? 

Ans: দীনবন্ধু মিত্র রচিত ‘ নীলদর্পণ ‘ মূলত নীলচাষিদের ওপর নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছিল । 


৩)নব্যবঙ্গ আন্দোলন কী ? 

Ans: হিন্দু কলেজের অধ্যক্ষ ডিরোজিও – এর নেতৃত্বে ঊনবিংশ শতকের প্রথমার্ধে ধর্মীয় , সামাজিক ও পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত যে আন্দোলন হয়েছিল তা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত ।


৪) লালন ফকির কে ছিলেন ? 

Ans: হিন্দু ও মুসলিম ধর্মশাস্ত্রের বিশ্লেষক তথা উনিশ শতকের বাংলার একজন বাউল সাধক ছিলেন লালন ফকির ।


৫) কবে , কার নেতৃত্বে ব্রাক্মসমাজ গড়ে ওঠে ?

Ans: 1828 খ্রিস্টাব্দে রামমোহন রায়ের নেতৃত্বে গঠিত ব্রাহ্মসভা যা পরের বছর ব্রাহ্মসমাজে পরিবর্তিত হয় ।


৬) স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ? 

Ans: 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল – গরিব ও দুঃস্থ ছাত্রদেরবিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা । 


৭) শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় ? 

Ans: শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি , উইলিয়াম ওয়ার্ড এবং মার্শম্যানকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় । 


৮)উডের ডেসপ্যাচের সুপারিশগুলি কী ?

Ans: 1) কলকাতা , বোম্বাই , মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন করা । 2) পৃথক শিক্ষা দপ্তর ও শিক্ষক শিক্ষন বিদ্যালয় স্থাপন করা । 3)  সরকারি অনুদান দিয়ে বিদ্যালয়গুলিকে উন্নত করে তোলা ।


৯)উডের ডেসপ্যাচ কী ? / পাশ্চাত্য শিক্ষা প্রসারের ম্যাগনা কার্টা বলতে কী বোঝো ? 


Ans: বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা ঘোষণা করেন তা পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ‘ ম্যাগনা কার্টা ‘ বা উডের ডেসপ্যাচ নামে পরিচিত । 


১০)মেকলে মিনিট কী ? অথবা মেকলে মিনিট বলতে কী বোঝো ?

Ans: ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার সমর্থনে উইলিয়াম বেন্টিঙ্কের আইন সচিব মেকলে 1835 খ্রিস্টাব্দে যে প্রতিবেদন পেশ করেন , তা মেকলে মিনিট নামে খ্যাত । 

১১) শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্য বাদী দ্বন্দ্ব কি?

ঔপনিবেশিক শাসনকালে ব্রিটিশ সরকার ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইন অনুসারে ভারতবাসীর শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেয়। কিন্তু, দেশীয় ভাষা না ইংরেজি ভাষায় শিক্ষাদানের জন্য টাকা ব্যয় করা হবে এই নিয়ে জনশিক্ষা কমিটির প্রাচ্য ও পাশ্চাত্য পন্থীদের মধ্যে যে দ্বন্দ্ব দেখা যায়, তা ইতিহাসে 'প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব' নামে পরিচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here