উচ্চমাধ্যমিক ইতিহাস 2023
অতীতকে স্মরণ
• অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:
১| স্মৃতিকথা কি?
উঃ প্রত্যেক ব্যক্তি মানুষের অতীত অভিজ্ঞতার লিখিত রূপ হলো স্মৃতিকথা।
২| কিংবদন্তি কি?
উঃ কিংবদন্তি শব্দের ইংরেজি নাম - legend, এক বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে বিরগাথাকে উপস্থাপিত করা।
৩| লোকগাথা কি?
উঃ লোকগাথা হল সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। লোকগাথা যুগ যুগ ধরে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে প্রবাহমান।
৪| মিউজিয়াম শব্দের উৎপত্তি কি থেকে হয়েছে?
উঃ গ্রিক শব্দ - Mouseion থেকে।
৫| মিউজিওলজি কি?
উঃ মিউজিয়াম সংক্রান্ত বিদ্যার নাম মিউজিওলজি। এই কথাটির বাংলা অর্থ হল প্রদর্শন।
৬| মিউজিয়াম শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়?
উঃ জ্ঞানের সংরক্ষণ অর্থে ব্যবহৃত হয়।
৭| মিউজিওগ্রাফি কি?
উঃ প্রদর্শন সংক্রান্ত বিদ্যার বাস্তব প্রয়োগকে মিউজিওগ্রাফি বলে।
৮| পৃথিবীর প্রাচীনতম মিউজিয়াম কোনটি এবং কবে এটি প্রতিষ্ঠিত হয়?
উঃ মেসোপটেমিয়ার ইনিগালদি নান্নার সংগ্রহশালা হলো সর্বপ্রাচীন। ৫৩০ খ্রিস্টপূর্বাব্দে এটি প্রতিষ্ঠা হয়।
৯| রেনেসাঁসের যুগের বিখ্যাত মিউজিয়াম কোনটি?
উঃ ক্যাসিমো দি মেদিচির। এখানে চিত্রকলা, হস্তশিল্প প্রভৃতির সংরক্ষণ গুরুত্বপূর্ণ ছিল।
১০|ভারতের বৃহৎ মিউজিয়াম কি কারনে বৃহৎ?
উঃ দিল্লির জনপথে জাতীয় মিউজিয়াম হল ভারতের বৃহৎ মিউজিয়াম। প্রাক ঐতিহাসিক নিদর্শন থেকে আধুনিককাল পর্যন্ত নানা নিদর্শন সংরক্ষিত করা হয়েছে।
১১| ভারতীয় জাতীয় মিউজিয়ামের প্রতিষ্ঠাতা কে এবং এখানে কি ধরনের বস্তু সংরক্ষিত আছে?
উঃ ভারতীয় জাতীয় মিউজিয়াম এর প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর ন্যাথিয়েল উলিখ। এটি ভারতের সর্ববৃহৎ মিউজিয়াম। এখানে পুরাতন মৃৎশিল্প, গহনা, প্রাণীর হাড়, মুঘল চিত্রকলা ছাড়াও বহু প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভূ-বিদ্যা, অর্থনৈতিক প্রভৃতি বিভিন্ন ভাগ আছে।
১২| পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস মিউজিয়াম কোনটি?
উঃ সুইডেনের স্টকহোমের নিকটে - দি স্যাস্কেন মিউজিয়াম।
১৩| একটি সামরিক মিউজিয়ামের নাম লেখ?
উঃ Imperial War Museum (Dukford)
১৪| আলেকজান্দ্রিয়ার মিউজিয়ামটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ টলেমি 300 খ্রিস্টপূর্বাব্দে।
আরো পড়ুন:- উচ্চমাধ্যমিক ইতিহাস || অতীত স্মরণ (MCQ) - CLICK HERE

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন