Click Below

Breaking

Know more

Search

মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়েছিল? || ভারতীয়রা কেন ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করেন?

 



উচ্চ মাধ্যমিক ইতিহাস 



ষষ্ঠ অধ্যায়:- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ।



প্রশ্ন, 

ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়েছিল?

অথবা,

ভারতীয়রা কেন ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করেন?


উত্তর - ১৯৪১ খ্রিস্টাব্দে জার্মানি সাঁড়াশি আক্রমণ এর চাপেই মিত্রশক্তির দেশ গুলি নাজেহাল হয়ে পড়ে। ইউরোপের বিভিন্ন রণাঙ্গনে তারা বিপর্যয়ের মুখে পড়ে। ভারতেও উদযাপনের আক্রমণের প্রবল সম্ভাবনা দেখা। এই পরিস্থিতিতে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও খ্যাতনামা আইনজ্ঞ স্যার স্টাফোর্ড ক্রিপস কে ভারতে পাঠান। তিনি ১৯৪২ খ্রিস্টাব্দের ২৩ শে মার্চ দিল্লিতে পৌঁছান। ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ক্রিপস এর এই ভারত আগমন ক্রিপস মিশন নামে পরিচিত।



ভারতীয় রাজনীতিবিদদের কাছে ক্রিপস প্রস্তাব কোনক্রমেই গ্রহণযোগ্য ছিল না। ব্রিটিশ সরকার জাতীয় এবং আন্তর্জাতিক এক গভীর সংকটের মধ্যে ক্রিপস মিশনকে ভারতের পাঠায় যার সঙ্গে থাকে একগুচ্ছ প্রস্তাব। প্রস্তাবগুলি ভারতীয়রা প্রত্যাখ্যান করায় মিশন ব্যর্থ হয়।


ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার কারণঃ 

১| পূর্ণ স্বাধীনতা দানের কোনো কথা প্রস্তাবটিতে উল্লেখ ছিল না।

২| দেশীয় রাজ্যের কিছু সদস্য নির্বাচন ছাড়াই সংবিধান সভার সদস্য হতে পারবেন। কংগ্রেস এই প্রস্তাব মেনে নিতে পারেনি।

৩| প্রস্তাবটিতে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গড়ে তোলার কোনো উল্লেখ ছিল না।

৪| জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতারা এই প্রস্তাব মেনে নিতে পারেননি।

৫|প্রতিরক্ষার নিয়ন্ত্রণ ব্রিটিশদের অধীনে থাকবে, এই প্রস্তাবও মেনে নেওয়া সম্ভব ছিল না।

৬|প্রদেশ গুলিকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার দান করার অর্থই হলো পরোক্ষে জিন্নাহর দাবি মেনে নেওয়া।

৭|মুসলিম লীগ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ এতে পাকিস্তান রাষ্ট্র গঠনের কোনো সুস্পষ্ট ইঙ্গিত ছিলনা।

৮|ভারত বিভাগের সম্ভাবনা থাকায় হিন্দু মহাসভা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

৯|পাঞ্জাব যদি ভারত ইউনিয়নে যোগ না দেয় তবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, এই ভয়ে শিক্ষায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

১০|বর্ণ হিন্দুদের প্রাধান্যের সম্ভাবনায় ভীত হয়ে অনুন্নত সম্প্রদায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

১১| ক্রিপস কংগ্রেস, মুসলিম লীগ, দেশীয় রাজা প্রভৃতি সঙ্গে আলাদা আলাদা কথা বলতেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিতেন। আসলে তিনি আশা করেছিলেন যে, তার দৌত্য সফল হলে তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারবেন।

১২| গান্ধীজিকে কম গুরুত্ব দান:-ক্রিপস গান্ধীজিকে গুরুত্ব না দিয়ে জহরলাল নেহেরু ও অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে বেশি আলোচনা করায় কংগ্রেসের বৃহত্তর অংশ ও সাধারণ মানুষ এই দৌত্য সম্পর্কে উৎসাহ হারিয়ে ফেলে।

১৩| অন্যান্য ব্রিটিশ নেতাদের দায়:-ক্রিপস ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, ভারত সচিব আমেরি, বড়লাট লিনলিথগো, প্রধান সেনাপতি ওয়াভেল প্রমুখ ক্রিপস এর দৌত্য ব্যর্থ হওয়ার জন্য যথেষ্ট দায়ী ছিলেন। তারা কেউই চাননি যে, ক্রিপস সফল হোক। এজন্য তারা এতে নানাভাবে বাধা সৃষ্টি করেন।

ভারতবাসী যেভাবে ক্রিপস প্রস্তাবের বিরোধিতা করে ছিল তাতে ব্রিটিশ সরকার বুঝেছিল এদেশে তাদের দিন ফুরিয়ে আসছে।


আরো পড়ুন:- দেওয়ানি লাভের পরবর্তী অধ্যায়ে ব্রিটিশরা কিভাবে রাজ্য জয় করল? CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here