Click Below

Breaking

Know more

Search

মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

উচ্চমাধ্যমিক ইতিহাস || ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল?




CLASS 12 



উচ্চ মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন 



প্রশ্ন, 

ভারতছাড়ো আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল?

নানাবিদ কারণে ভারতছাড়ো আন্দোলন ব্যর্থ হয়। এই কারণ গুলি হল - 

১| ভারতের সমস্ত দল ও মানুষ একজোট হয়ে এই আন্দোলনে যোগ দেয়নি। কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, লিবারেল ফেডারেশন, অনুন্নত সম্প্রদায় প্রভৃতি দল ও গোষ্ঠী এই আন্দোলনে সহযোগিতা করেনি। যার ফলে এই আন্দোলন শেষমেষ ব্যর্থ হয়।

২|প্রথমে অনেক কংগ্রেসী নেতা এই আন্দোলনকে সমর্থন করেননি। যেমন - চক্রবর্তী রাজা গোপালাচারী তাদের মধ্যে অন্যতম। এই আন্দোলন কংগ্রেসী নেতাদের দ্বারা সমর্থন না পাওয়ার জন্য গতিহীন হয়ে পড়ে।

৩|'ভারত ছাড়ো' শুরু হওয়ার আগেই গান্ধীজীর সহ কংগ্রেসের সর্বশীষ নেতাদের কারারুদ্ধ করা হয়। এই আন্দোলন ছিল সম্পূর্ণরূপে গান্ধীজী নির্ভর আন্দোলন। সুতরাং তার অবর্তমানে নেতার অভাবে আন্দোলন ব্যর্থ হয়।

৪|ব্রিটিশ সরকার এই আন্দোলন দমন করতে জনগণের উপর তীব্র দমননীতি প্রয়োগ করেছিল। নির্বিচারে গুলি চালানো, বিমান থেকে গুলিবর্ষণ করা, গ্রাম জ্বালিয়ে দেওয়া, এমনকি শিশু ও নারীদের উপরে অকথ্য সীমাহীন দৈহিক নির্যাতন চালানো হয়। এর ফলে কিছুদিনের মধ্যেই আন্দোলন ঝিমিয়ে পড়ে।

৫|উন্নত আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ব্রিটিশ বাহিনী জয় যুক্ত হবে এটা একপ্রকার অবধারিত ছিল। জনগণ ছিল প্রায় নিরস্ত্র, তাদের উন্নত অস্ত্রশস্ত্রের অভাব ছিল। সুতরাং স্বভাবতই তারা ছিল দুর্বল। কাজেই তাদের আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়।

৬|কমিউনিস্টরা জাতীয় আন্দোলনের মূলস্রোত থেকে পৃথক হয়ে গিয়ে ব্রিটিশদের সহযোগিতা করে। তারা পরোক্ষভাবে ভারতছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিল।

৭|জিন্নাহ মনে করেছিল "ভারতছাড়ো" আন্দোলন যতখানি ব্রিটিশ বিরোধী, ঠিক ততখানি "মুসলিম ভারত" বিরোধী। এই কারণে মুসলিম লীগ ও মুসলমানরা এই আন্দোলন থেকে দূরে সরে ছিল।

৮|ভারত ছাড়ো আন্দোলন ভুল সময়ে শুরু করা হয়েছিল। সুভাষচন্দ্র ১৯৩৯ খ্রিস্টাব্দে যখন এই আন্দোলনের কথা বলেছিলেন তখন সঠিক সময় ছিল। কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে এ ধরনের আন্দোলন করা গান্ধীজির মনঃপুত হয়নি। এটাই ছিল এই আন্দোলনের ব্যর্থতার প্রধান কারণ।

৯| সর্বোপরি ১৯৪২ এর ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যা এবং ১৯৪৩ এর দুর্ভিক্ষ এই আন্দোলনকে দুর্বল করেছিল।

উক্ত এই সমস্ত কারণগুলোর জন্য ভারতছাড়ো আন্দোলন শেষমেষ ব্যর্থ হয়েছিল।


আরো পড়ুন:- ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়? ভারতীয়রা কেন ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করেন? CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here