Click Below

Breaking

Know more

Search

বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩

উচ্চমাধ্যমিক ইতিহাস || মন্টেগু-চেমসফোর্ড আইনের ধারা গুলি বর্ণনা করো।



প্রশ্ন, মন্টেগু-চেমসফোর্ড আইনের ধারা গুলি বর্ণনা করো।

উঃ ১৯১৯ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস হয় যা মন্টেগু-চেমসফোর্ড আইন নামে পরিচিত।


আইনের ধারা সমূহ:- 

১|ভারত সচিবের বেতন ও ভ্রাতা পূর্বের মতো ভারতীয় কোষাগার থেকে খরচের বদলে ব্রিটিশ সরকার বহন করার কথা ঠিক হয়।

২|ভারত সচিবের কাউন্সিলের সদস্য সংখ্যা বাড়িয়ে ১০ জন ও অনধিক ১২ জন করা হয়।

৩| ভারত সচিবের অন্তত অর্ধেক এমন ব্যক্তি হবেন যারা ভারতের দীর্ঘদিন বাস করছেন। এদের কার্যকাল হবে পাঁচ বছর।

৪|ভারতের রাজস্ব সংক্রান্ত প্রস্তাব অধিকাংশের ভোটে পাস করা বাধ্যতামূলক হয়।

৫|এই আইনে ভারতীয় শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত বিষয়গুলোকে কেন্দ্রীয় ও প্রাদেশিক এই দু'ভাগে ভাগ করা হয়। কেন্দ্রীয় সরকারের অধীন দেশরক্ষা, বৈদেশিক সম্পর্ক, ডাক ও তার, রেলওয়ে, মুদ্রা, বাণিজ্য ইত্যাদি।

৬|নতুন আইনে কক্ষবিশিষ্ট আইনসভা গঠিত হয়। উচ্চকক্ষের নাম হয় কাউন্সিল অফ স্টেট এবং নিম্নকক্ষের নাম সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। উচ্চকক্ষের সদস্য সংখ্যা বৃদ্ধি হয়ে দাঁড়ায় 60 জন। এদের মধ্যে ৩৩ জন নির্বাচিত হয় এবং ২৭ জন গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হবেন বলে স্থির হয়। সাম্প্রদায়িক নির্বাচন হবে স্থির করা হয় ও ভোটাধিকারের মাত্রা সীমাবদ্ধ করা হয়। নিম্নকক্ষের মোট সদস্য হল ১৪৫ জন। এর মধ্যে ১০৪ জন নির্বাচিত, ৪১ জন মনোনীত। এক্ষেত্রে মুসলিম, শিখ, ইউরোপীয় ইত্যাদি সম্প্রদায় নির্বাচন করা হয়।

৭|কেন্দ্রীয় আইনসভার হাতে সমগ্র ভারতের জন্য আইন প্রণয়দের ক্ষমতা রাখা হয়। এই সদস্যগণকে প্রশ্ন উপস্থাপন, বিতর্ক ও সংশোধনী প্রস্তাব আনার অধিকার দেওয়া হয়। তবে বিদেশ নীতি, প্রতিরক্ষা, ধর্ম বা জাতীয় ঋণ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য গভর্নর জেনারেলের পূর্বানুমতি নিতে বাধ্য করা হয়।

৮|গভর্নর জেনারেলের ক্ষমতা প্রসঙ্গে বলা হয়েছে- 

ক) গভর্নর জেনারেলের ইচ্ছা অনুযায়ী কোনো আইন যদি আইনসভায় পাস না হয়, তবে তিনি তা নিজেই বলবত করতে পারবেন।

খ) ছয় মাসের জন্য অর্ডিন্যান্স জারি করতে পারেন।

গ) আইনসভায় গৃহীত যেকোনো আইন সংশোধন বা নাকোচ করতে পারবে না।

ঘ) গভর্নর জেনারেল তার কাজের জন্য ব্রিটিশ পার্লামেন্টের নিকট বা ভারতের সচিবের নিকট দায়বদ্ধ থাকবেন।


আরো পড়ুন:- উচ্চমাধ্যমিক ইতিহাস - ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থতার কারণ? CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here