Click Below

Breaking

Know more

Search

সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

B.A HISTORY HONOURS - প্রাক্ হরপ্পা সময়কাল ও ভারত || মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ - ছোট প্রশ্ন

 



 প্রাক্ হরপ্পা সময়কাল ও ভারত 


(মধ্য প্রস্তর যুগ)


১| কোন সময়কে মধ্যপ্রস্তর যুগ বলা হয়?

খ্রিস্টপূর্ব ১০ হাজার থেকে ৮ হাজার অব্দ।


২|কোন যুগকে মাইক্রোলিথিক যুগ বলা হয় এবং কেন?

মধ্য প্রস্তর যুগকে মাইক্রো লিথিক যুগ বলা হয়। মধ্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছোট ছোট পাথরের হাতিয়ার যার মুখ সূচালো। অস্ত্রের এই ক্ষুদ্র আকৃতির কারণে এই যুগকে মাইক্রো লিথিক যুগ বলে।


৩| ভারতের ইতিহাস ভীমভেঠকা কেন গুরুত্বপূর্ণ?

মধ্য প্রদেশের ভীমভেঠকাতে ভারতের প্রাচীনতম গুহাচিত্র অঙ্কিত আছে। এই সময় গুহার প্রথম যুগের ছবি ৬০০০ খ্রিস্টপূর্বাব্দের আগে অংকন করা হয়েছিল (মধ্য প্রস্তর যুগ)।


৪| মেগালিথিক কি?*

মেগালিথিক শব্দের অর্থ মেগালিথ বা বিশাল আকারের পাথরের মাধ্যমে প্রস্তুত চিহ্ন। পুরা তত্ত্বের ভাষায় স্থায়ী প্রতীক অথবা কোন অঞ্চলের রক্ষাকর্তা হিসেবে মাটিতে বিশাল আকারের পাথর প্রোথিত করার প্রথাকে মেগালিথিক সংস্কৃতি বলা হয়। নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল এই মেঘালিথের ব্যবহার। পরবর্তীতে ভারতের লৌহ যুগে মেগালিথের ব্যাপক ব্যবহার হয়েছিল দক্ষিণ ভারতের সমাধি স্থানে। এই সমাধি গুলিতে লোহা ব্যবহারের প্রমাণ আবিষ্কৃত হয়েছে।



(নব্য প্রস্তর যুগ)


৫| নব্য প্রস্তর যুগে বিপ্লব কাকে বলে?

নব্য প্রস্তর যুগে সুসম আকারের মসৃণ ও ধারালো অস্ত্রের আবির্ভাব হয়েছিল। ফলে মানুষের বস্তু নির্ভর জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয় - গাছ কাটা ও জমি কর্ষন করা সহজ হওয়ায় কৃষি কাজ বিকাশ লাভ করে। খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদন ব্যবস্থার উত্তরণের ফলে মানুষ যাযাবর বৃত্তি ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। পুরাতাত্ত্বিক ভি. গর্ডন চাইল্ড এই পরিবর্তনকে 'নব্য প্রস্তর যুগের বিপ্লব' হিসেবে চিহ্নিত করেছিলেন।


৬| নব্য প্রস্তর যুগে ভারতে বসবাসকারীরা কোন ধাতুর ব্যবহার করত?

কেবলমাত্র সোনা ব্যবহার করত। তবে শেষ দিকে তা আমার ব্যবহার শুরু হয়েছিল।


৭| ভারতের ইতিহাসে মেহেরগড় কেন গুরুত্বপূর্ণ?

মেহেরগড়ের আদি পর্যায়ে যবের আবিষ্কার প্রমাণ করেছে যে, ভারতে জব চাষের সূত্রপাত পশ্চিম এশিয়া থেকে হয়নি। অন্যদিকে মেহেরগড়ের নব্য প্রস্তর যুগে দ্বিতীয় পর্যায়ে প্রচুর পরিমাণে পোড়া তুলা বীজ পাওয়া গিয়েছে, যা ভারতের কার্পাস বস্ত্রের উৎসের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত। অর্থাৎ মেহেরগরে প্রাপ্ত তুলাবিত প্রমাণ করেছে এই সময়ে ভারতে কার্পাস বস্ত্রের ব্যাপক ব্যবহার ছিল।


৮| পশ্চিমবঙ্গের একটি নব্য প্রস্তর যুগের সভ্যতা কেন্দ্রের নাম কর?

পশ্চিমবঙ্গের পান্ডু রাজার ঢিবি নব্য প্রস্তর যুগের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সভ্যতা কেন্দ্র। এই কেন্দ্রের প্রাচীনতম সময়কাল খ্রিস্টপূর্ব 2000 অব্দের পূর্বে।


৯| ভারতীয় উপদ্বীপের ইতিহাসে কালিবঙ্গান কেন গুরুত্বপূর্ণ?

সরস্বতী নদীর তীরে কালিবঙ্গান সভ্যতার প্রথম রূপের সাক্ষ্য পাওয়া গিয়েছে। প্রাকার সমৃদ্ধ বসতি ব্যতীত এখানে একটি চষা ক্ষেতের অস্তিত্ব পাওয়া গিয়েছে যেখানে উত্তর দক্ষিণ ও পূর্ব-পশ্চিম লাঙ্গল চালানো হয়েছিল।


১০| পুরা বস্তুর সময়কাল নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় এমন চারটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম কর?

বিভিন্ন ধরনের পুরা বস্তু সময়কাল নির্ণয়ের জন্য নানা ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার হয় - জৈব বস্তুর জন্য কার্বন-১৪ , আগুনে পোড়ানো মাটির পাত্রের জন্য থার্মোলুমিনিসেন্স, ধাতব দ্রব্যের জন্য অপটিক্যালি স্টিমুলেটেড লুমিনিসেন্স এবং অতি প্রাচীন ছিল খন্ডের জন্য পটাশিয়াম আর্গণ প্রভৃতি।


আরো পড়ুন:- প্রাক হরপ্পা সময়কাল || B.A HISTORY HONOURS / প্রাচীন প্রস্তর যুগ - ছোট প্রশ্ন CLICK HERE


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here