প্রশ্ন,
অতীতের সংরক্ষক হিসেবে মিউজিয়াম বিষয়ে লেখ?
মিউজিয়াম শব্দের উদ্ভব হয় গ্রিক শব্দ Mouseion থেকে। মিউজিয়াম শব্দটি ফ্লোরেন্সের লরেঞ্জো দি মেচেদির সংগ্রহশালা বোঝাতে ব্যবহৃত হয় জ্ঞানের সংরক্ষণ অর্থে। মিউজিয়াম হল অতীত ইতিহাসের সংরক্ষক। তার কয়েকটি কারণ আছে। যথা-
ক) সংগ্রহ ও প্রদর্শন সংক্রান্ত বিদ্যা:- মিউজিয়াম হল প্রদর্শন সংক্রান্ত বিদ্যা। লিও পোল্ড মার্টিন প্রথম মিউজিএনার্জি শব্দের ব্যবহার করেন। বর্তমানে প্রতিটি দেশে মিউজিয়ামের দেখাশোনা ও পরিচালনা সরকারি নীতির অন্তর্ভুক্ত। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ মিউজিয়াম সংক্রান্ত কর্মশালা ও গবেষণার কাজে এগিয়ে এসেছে। এক্ষেত্রে প্রদর্শন সংক্রান্ত বিদ্যা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে।
খ) অতীতের সংরক্ষণ হিসেবে মিউজিয়ামের ভূমিকা:- মানব জীবনের সংস্কৃতি ও রীতিনীতির গুরুত্ব যতখানি ইতিহাসে মিউজিয়ামের ঠিক ততক্ষানিই গুরুত্ব। মিউজিয়াম হল সমাজের এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যা রাষ্ট্রীয় সংস্কৃতি সম্পর্কে জানতে ও মানব ইতিহাস জানতে সাহায্য করে। বছরের পর বছর ধরে মিউজিয়াম সংস্কৃতি প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে মিউজিয়াম পরিচালনা ও নিদর্শন সংগ্রহের ক্ষেত্রে জনসাধারণের চাহিদা ও জনসাধারণের জীবন, সমাজ ও রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়।
গ) মিউজিয়াম গুরুত্বপূর্ণ নয়:- মানুষ আমাদের ক্ষেত্রে মিউজিয়াম তেমন গুরুত্বপূর্ণ নয় বলে অনেকে মনে করেন। যেখানে মিউজিয়ামটি কোন ধর্মীয় বা আদর্শবাদের সমর্থনে তৈরি হয়, সেখানে মিউজিয়ামের প্রতি এ ধরনের বিরূপতা মিউজিয়ামের অগ্রগতিকে রুদ্ধ করে। যদি মিউজিয়ামে যথাযথ পরিচালন ব্যবস্থা থাকে তবে মিউজিয়ামটি সভ্যতা সংস্কৃতি সম্পর্কিত তথ্যের মহাফেজখানা হয়ে উঠবে।
ঘ) মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ:- মিউজিয়ামে অনেক পুরাতাত্ত্বিক, ঐতিহাসিক উপাদান রয়েছে যেগুলি উপযুক্ত ভাবে সংরক্ষণ করা দরকার। কঙ্কাল, মাথার খুলি থেকে আরম্ভ করে লিপি প্রভৃতি মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়। কেবল প্রাগৈতিহাসিক যুগেরই নয়, আরো অনেক প্রাচীন ও মধ্যযুগের নিদর্শন মিউজিয়ামে রাখা হয়। যেগুলি আমাদের প্রাচীন ইতিহাস জানার ক্ষেত্রে খুবই উপযোগী। এগুলির দ্বারাই আমরা ইতিহাসের প্রতি আগ্রহী হয়ে পড়ি।
আরো পড়ুন:- ইতিহাস রচনার ক্ষেত্রে পুরাণ, বীরগাথা, স্মৃতি ও মৌখিক রীতির গুরুত্ব লেখো। CLICK HERE

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন