সুস্থ থাকতে কে চায় না বলুন! অথচ সারাদিনে প্রচুর কাজের তাগিদে আমরা অনেক সময় নিজেদের সব থেকে বড় সম্পদ সেই শরীরটাকেই ভুলে যাই; অথচ একে আমাদের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। চলুন আজকে এই ব্লগের মাধ্যমে আলোচনা করবো যে সারা বছর সুস্থ থাকার জন্য আপনাকে কী কী করতে হবে। আমাদের শরীরের প্রতি নজর না দেওয়ার কারনে প্রায়ই আমাদের শরীর খারাপ হয়ে থাকে। কিন্তু যদি শরীর খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার দৈনন্দিন কাজটাও সঠিকভাবে করতে পারবেন না। অবশ্যই আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি নজর দিতেই হবে। এই ছোট্ট ব্লগের মাধ্যমে আমি এমন কিছু উপায় আপনাদের সামনে বলবো যা আপনার শরীর সুন্দর এবং তরতাজা রাখতে যথেষ্ট সাহায্য করবে। আপনি এই সমস্ত উপায় গুলি যদি ফলো করেন তাহলে নিশ্চিন্ত থাকুন আপনি সুস্থ থাকবেনই। চলুন দেখে নেওয়া যাক যে কোন কোন উপায়ে মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য সুন্দর রাখতে পারি।
2. একটা বিষয় কিন্তু মনে রাখবেন যে খাবার খাওয়ার এক ঘন্টা পর জল পান করা উচিত। অনেক সময় আমরা খাবার খেতে খেতে জল পান করি যেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। যদি গলায় খাবার আটকে যায় সেক্ষেত্রে আপনি জল পান করতে পারেন কিন্তু খাবার খাওয়ার সময় জল পান যতটা সম্ভব এড়িয়ে চলবেন।
3. সারা দিনে 5 থেকে 6 লিটার জল অবশ্যই পান করা উচিত। একটা কথা আছে জলই হল জীবন। তাই জল পানটা আপনার নিয়মিত করা উচিত। তবে প্রয়োজনের অতিরিক্ত জল পান কিন্তু কখনোই করবেন না, কারণ কম জল খাওয়া একদিকে যেমন বিপদের ঘন্টা বাজায় অন্যদিকে বেশি জল খাওয়াও কিন্তু শরীরের পক্ষে হানিকারক।
4. খাবার খাওয়ার সময় খাদ্যবস্তু অবশ্যই ভালো করে চিবিয়ে খাবেন। অধিকাংশ সময় আমরা এটা করি না কারণ আমাদের কাজের প্রচুর তারা থাকে যে কারণে আমরা বিভিন্ন খাবার না চিবিয়ে অনেক সময় গিলে খেয়ে নি। যা স্বাস্থ্যের পক্ষে কিন্তু অত্যন্ত ক্ষতিকারক।
5. মাংস, ঘি, মাখন, ফ্যাট জাতীয় খাবার চেষ্টা করবেন কম করে। কারণ এগুলোতে কোলেস্টেরল অত্যন্ত মাত্রায় বেশি থাকে। আর অত্যধিক কোলেস্টেরল শরীরের পক্ষে ক্ষতিকারক।
6. খাবারের পাতে শাকসবজি,স্যালাড, স্যুপ, টক দই রাখার চেষ্টা করবেন কারণ এগুলি শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার দেয়।
আজকে এই অংশটুকু আলোচনা করলাম বাকি অংশ আমরা পরের ব্লগে আলোচনা করব। আশা করি আপনাদের আমাদের এই ছোট্ট টিপস আপনার শরীরকে সুস্থ রাখতে যথেষ্ট সাহায্য করবে। তবে এটি বাস্তবে তখনই কার্যকরী হবে যখন আপনি এগুলো মেনে চলবেন। আপনার স্বাস্থ্য; আপনার শরীর; সম্পূর্ণ আপনার নিজের হাতেই রয়েছে। এই ব্লগের বিভিন্ন তথ্য ও পরবর্তী সময় পাওয়ার জন্য আমাদের ব্লগ টি ফলো করতে ভুলবেন না। কোন প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই e-mail অ্যাড্রেস মারফত জানাবেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন