Click Below

Breaking

Know more

Search

বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

Higher Secondary history এশিয়াদের জন্য এশিয়া এই উক্তির উদ্দেশ্য ও ব্যাখ্যা কর


প্রিয় ছাত্র-ছাত্রীরাএই ব্লগের মাধ্যমে 2019 উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিহাস আসতে পারে একটি ৮ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। এটি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন টি হল:-
প্রশ্ন:- "এশিয়াদের জন্য এশিয়া" এই উক্তির উদ্দেশ্য ও ব্যাখ্যা দাও।
উত্তর:-
সূচনা:- মেইজি পুনঃপ্রতিষ্ঠার পর জাপান আধুনিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সমকক্ষ হয়ে ওঠে জাপান  পশ্চিমী শক্তিদের মতোই জাপানও সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে। এশিয়ায় নিজের একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে পশ্চিমী শক্তিগুলির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জাপান শ্লোগান তোলে "এশিয়াদের জন্য এশিয়া" একে জাপানি "মনরো ডকট্রিন"(1934) বলা হয়।

উদ্দেশ্য:- জাপানের এই স্লোগানের কয়েকটি উদ্দেশ্য হল:-
1. পশ্চিমী শক্তির প্রতিরোধ:-  জাপান এশিয়ার যে সমস্ত স্থানে ইউরোপীয় শক্তির উপনিবেশ গড়ে তুলেছিল তার অবসান ঘটনার জন্য সক্রিয় হয়ে ওঠে এবং সেই স্থানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।

2. জাপানি সম্প্রসারণ নীতি:-
"এশিয়াদের জন্য এশিয়া" এই শ্লোগান জাপানের প্রধানমন্ত্রী তোজো বৃহত্তর পূর্ব এশিয়া সম্মেলনে 1943 খ্রিস্টাব্দ তুলে আসলে এশিয়াজুড়ে এক বৃহৎ জাপানি সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন।

3. এশীয় ঐক্য গঠন:- 
জাপান চেয়েছিল এই স্লোগান তুলে এশীয় শক্তিগুলোকে একজোট করে ইউরোপীয় উপনিবেশিক শক্তিগুলিকে প্রতিরোধ করতে। এই জন্য জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের বিপক্ষে যোগদান করেছিল।

 4 এশিয়ার নেতৃত্ব গ্রহণ:-
জাপান মিত্রশক্তি ইউরোপ ও আমেরিকার এশীয় উপনিবেশ দখল করার উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তিতে যোগদান করেছিল। জাপান চেয়েছিল এশিয়ার নেতৃত্ব ভার থাকুক তার হাতে।

 5.প্রাকৃতিক সম্পদ লাভ:-
এশিয়ার বিভিন্ন প্রাকৃতিক সম্পদ লাভ করে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো যেভাবে বিকশিত হচ্ছিল তা জাপান কখনোই মেনে নিতে পারেনি। তারা মনে করত এশিয়া ভূখণ্ডের যাবতীয় সম্পদ ও কাঁচামালের ওপর অধিকার রয়েছে একমাত্র এশিয়াদেরই।

ব্যাখ্যা
এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে জাপান নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল।শুধু তাই নয়, জাপান চেয়েছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সমকক্ষ হয়ে উঠতে তাই স্লোগান তুলেছিল "এশিয়াদের জন্য এশিয়া"।

প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপানি সাম্রাজ্যবাদ:-

1. মেইজি পুনঃপ্রতিষ্ঠার পর জাপান পশ্চিমী শক্তিগুলির দ্বারা ধীরে ধীরে আধুনিক হয়ে ওঠে ও আর্থিক দিক দিয়ে শক্তিশালী হয়।
2. 1894 খ্রিস্টাব্দে ক্ষুদ্র দেশ জাপান বৃহত্তর দেশ চীনকে পরাজিত করার মধ্য দিয়ে জাপানের মর্যাদা ক্রমশ বৃদ্ধি পায়।
3. এরপর জাপান 1905 খ্রিস্টাব্দে আর একটি বৃহৎ দেশ রাশিয়া কে পরাজিত করে।
4. চীন ও রাশিয়াকে পরাজিত করে জাপানের উচ্চাকাঙ্ক্ষা বহুগুণে বেড়ে যায় ফলে তারা সাম্রাজ্যবাদী স্বপ্ন দেখতে আরম্ভ করে।
 5. ফলস্বরূপ চীনের ওপর চাপিয়ে দেয় 21 দফা দাবি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপানের সাম্রাজ্যবাদ

1. প্রথম বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে জাপান আত্মপ্রকাশ করে ফলে ইউরোপীয় বিভিন্ন দেশ গুলি জাপানের এই উত্থানে ভীত হয়ে পড়ে।
 2. তাই ইউরোপীয় শক্তি ও মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিত প্রয়াসে জাপান 1921 খ্রিস্টাব্দে ওয়াশিংটন সম্মেলন এর বিভিন্ন চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয় ফলে জাপানের সাম্রাজ্যবাদের প্রসার বাধাপ্রাপ্ত হয়।
3. কিছু বছরের মধ্যেই জাপান তা থেকে বেরিয়ে এসে আবার সাম্রাজ্যবাদ নীতি গ্রহণ করে চীনের মাঞ্চুরিয়া দখল করে।
 4. এরপরই 1934 খ্রিস্টাব্দে জাপান জাপানি "মনরো নীতি" ঘোষণা করে অর্থাৎ এর "এশিয়াদের জন্য এশিয়া"।
 5.জাপান এরপর জাতিসংঘ জাতিসংঘ ত্যাগ করে এবং অক্ষশক্তিতে যোগদান করে জার্মানি ও ইতালির সঙ্গে।
 6  এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাপান এশিয়ার একটার পর একটা অঞ্চল দখল করতে থাকে। এমনকি আমেরিকার সামরিক ঘাঁটি পাল হারবার আক্রমণ করে বসে কিন্তু শেষ পর্যন্ত আমেরিকার কাছে জাপান পরাজিত হয়।

মূল্যায়ন:-
এই ভাবে দেখা যায় "এশিয়াদের জন্য এশিয়া" এই স্লোগান তুলে জাপান যে নিজের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা চরিতার্থ করতে চেয়েছিল তা শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারেনি।

পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই ব্লগ টি অবশ্যই নিজের ইমেইল এড্রেস সাবমিট করে ফলো করবেন। আর এই লেখাগুলি সাথে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছায় তার জন্য অনুরোধ রইল এটাকে শেয়ার করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here