Click Below

Breaking

Know more

Search

বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

Madhyamik History টীকা কংগ্রেস সমাজতন্ত্রী দল


প্রিয় ছাত্র-ছাত্রীরা তোমাদের এই ব্লগের মাধ্যমে মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 4 নম্বর প্রশ্ন আলোচনা করা হলো। এই প্রশ্ন  2019 মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নটি উত্তরসহ আলোচনা করলাম।তোমরা ভালো করে এটি করে যেও।

টীকা লেখ:- কংগ্রেস সমাজতন্ত্রী দল

সূচনা:- 
বিশ শতকের দ্বিতীয় দশক থেকেই ভারতের কংগ্রেসের অভ্যন্তরে একটি বামপন্থী মনোভাবাপন্ন গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে; যার ফলশ্রুতিতে 1934 সালে কংগ্রেসের মধ্য থেকেই জন্ম নেয় কংগ্রেস সমাজতন্ত্রী দল।

প্রেক্ষাপট:-
 কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভবের  প্রেক্ষাপটে দেখা যায় যে:-
1. রুশ বিপ্লবের প্রভাব ও সমাজতান্ত্রিক চিন্তা ধারার প্রাধান্য;
2. অসহযোগ আন্দোলনের সীমাবদ্ধতা;
3; শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় কংগ্রেস নেতৃত্বের উদাসীনতা;
 4. কমিউনিস্ট পার্টির কার্যকলাপের প্রভাব-
 5. সমাজতন্ত্রে বিশ্বাসী জওহরলাল নেহেরু ও সুভাষ চন্দ্র বোস এর প্রভাব।

দল গঠন:-  1934 সালে 23 শে অক্টোবর বোম্বাই-এ আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠিত হয়। এই দলের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন আচার্য নরেন্দ্রদেব, জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পটবর্ধন, ইউসুফ আলী প্রমুখ।

উদ্দেশ্য:-  
এই দলের মুখ্য উদ্দেশ্য গুলি হল:-
1. স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে ভারতের প্রাথমিক সংগ্রামে পরিণত করা।
2. জাতীয়তাবাদ সমাজতন্ত্রের পথে অগ্রসর হওয়া।
3. সমাজতন্ত্রী হিসেবে ভারতীয় কংগ্রেসের মধ্যে থেকে কাজ করা এবং বামপন্থী শক্তিকে সুদৃঢ় করা।

কর্মসূচি:-
এই দলের কর্মসূচি গুলি হল:-
1. জাতীয় স্বার্থের পরিপন্থী এবং শ্রমিক স্বার্থবিরোধী আইনকে বাতিল করতে হবে।
2. স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের অপরাধে জমি থেকে উচ্ছেদ হওয়া কৃষকের জমি ফেরত দিতে হবে।
3. অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে।
4. মতামত প্রকাশের অধিকার দিতে হবে।
5. জমিদারি প্রথার বিলোপ করতে হবে।

মূল্যায়ন:-
পরিশেষে বলা যায় যে, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে কংগ্রেস সমাজতন্ত্রী দল যথেষ্ট সাহায্য করেছিল। তাদের মধ্যে নানা সীমাবদ্ধতা থাকলেও কংগ্রেস সমাজতন্ত্রী দল ভারতের স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করেছিল।

পরবর্তীতে এই ব্লগের আপডেট পাওয়ার জন্য এ ব্লগ টি অবশ্যই ফলো করবে। মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের কাছে যাতে এগুলো পৌঁছায় তার জন্য অনুরোধ রইল ই শেয়ার করবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here