Click Below

Breaking

Know more

Search

বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি (Madhyamik History)


প্রিয় ছাত্র-ছাত্রীরা, 2019 এ মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটিই আসার সম্ভাবনা আছে। এটি চার নম্বরের প্রশ্ন। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটা কি? প্রশ্নটির উত্তর দেওয়া হলো।
টীকা লেখ:- ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি
উত্তর:-
সূচনা:- ভারতের কমিউনিস্ট দলের উত্থান এর সঙ্গে সঙ্গে বামপন্থী আন্দোলন তীব্রতর হয়ে ওঠে। এই সময় কমিউনিস্ট দল শ্রমিক ও কৃষক দের সংঘবদ্ধ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে শক্তিশালী করার উদ্যোগ নেয়। সেই সূত্র ধরেই হ 1927 সালে বাংলা, বোম্বাই, পাঞ্জাব এবং যুক্তপ্রদেশে প্রকাশ্যে কমিউনিস্ট কার্যকলাপ পরিচালনার জন্য গঠিত হয় "ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি"।
পটভূমিকা:- হেমন্ত কুমার সরকার, কুতুবউদ্দিন আহমেদ, কবি নজরুল ইসলামের মত বামপন্থী মনোভাব অন্য ব্যক্তিরা 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্গত লেবার স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন। পরের বছর এই লেবার স্বরাজ পার্টির নাম বদলে হয় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অফ বেঙ্গল। নরেশচন্দ্র সেনগুপ্ত বছর পর 1928 সালে এই পার্টির সমগ্র ভারতীয় শাখা যুক্ত করে তৈরি করেন "অল ইন্ডিয়া ওয়ার্কার্স পার্টি"। এর সাধারণ সম্পাদক হন আর.এস.নিম্বকার।
উদ্দেশ্য:- 
এই দলের উদ্দেশ্য গুলি ছিল:-
1. শ্রমিকদের কাজের সময়সীমা কমানো;
 2. সর্বনিম্ন মজুরির হার নির্ধারণ;
3. জমিদারি প্রথার উচ্ছেদ।
মুখপাত্র ও আন্দোলন:-
বিভিন্ন প্রদেশে এই পার্টির বিভিন্ন মুখপাত্র তথা "লাঙ্গল" যার সম্পাদক ছিলেন কবি নজরুল ইসলাম, গণবাণী, শ্রমিক লেবার কিষাণ গেজেট প্রভৃতি প্রকাশের মাধ্যমে শ্রমিকদের মধ্যে ব্যাপক প্রচার চলতে থাকে এবং এই দলের পরিচালনায় বোম্বাইয়ের রেল ছাপাখানা, পৌরসভা বন্দর প্রভৃতি শ্রমিকরা শক্তিশালী সরকারবিরোধী আন্দোলন শুরু করেন।
মূল্যায়ন বা পরিণতি:- 1929 সালে সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করলে অনেক কমিউনিস্ট নেতা গ্রেপ্তার হন। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত এই সংগঠনটি ও বিলুপ্ত হয়ে যায়।

২টি মন্তব্য:

Click Here