Click Below

Breaking

Know more

Search

বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

বিদ্রোহ, বিপ্লব ও অভ্যুত্থান বলতে কী বোঝায় (Madhyamik History)


প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদেরকে আজকে এই যে প্রশ্নটি দেওয়া হলো তা 2019 এ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তৃতীয় অধ্যায়ের একটি চার নম্বরের প্রশ্ন।  প্রশ্নটি উত্তর সহ আলোচনা করা হল। চলো দেখে নেওয়া যাক প্রশ্ন টি কী?
বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের মধ্যে তুলনামূলক আলোচনা কর:-
বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব অনেকটা এক মনে হলেও বাস্তবে এদের মধ্যে কিছু প্রভেদ রয়েছে নিম্নে তা বিস্তারিত আলোচনা করা হল:-
বিদ্রোহ:-
1.বিদ্রোহ বলতে বোঝায় সরকার বা স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে মানুষের অসন্তোষ ।
2. সরকার বা স্থানীয় প্রশাসনের স্বৈরাচারী শাসনের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হলো বিদ্রোহ।
3. বিদ্রোহের ফলে সরকারের পরিবর্তন হয়না, নামমাত্র প্রশাসনিক সংস্কার হয়
4. বিদ্রোহে গণতন্ত্র ও প্রজাতন্ত্র প্রভৃতি আদর্শের কথা ওঠে না; মানুষের সাময়িক কোন সমস্যার প্রশ্নগুলি বড় হয়ে ওঠে।
অভ্যুত্থান:-
1. অভ্যুত্থানে মানুষের যোগাযোগ কম থাকে।মুষ্টিমেয় গোষ্ঠী বিশেষ বা ব্যক্তির প্রচেষ্টার মাধ্যমে এক্ষেত্রে ক্ষমতা লাভ ঘটে।
2.অভ্যুত্থান হঠাৎ করে ঘটে তাই সরকারের নীতি বা শাসন এখানে গুরুত্ব পায় না। ক্ষমতা লাভই এখানে সর্বাধিক প্রাধান্য পায়। 3.অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয় তাতে গণতন্ত্র ও প্রজাতন্ত্র প্রভৃতি আদর্শের মৃত্যু ঘটে।
 বিপ্লব:- 
 1. বিপ্লব শব্দের অর্থ হলো আমূল পরিবর্তন
 2. দীর্ঘদিন ধরে চলে আসা কোন স্বৈরাচারী নীতির বিরুদ্ধে অথবা ঘুন ধরা আর্থ-সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে জনগণের সমগ্র অংশের বিক্ষোভ হলো বিপ্লব।
3. বিপ্লবের ফলে গণতন্ত্র ও প্রজাতন্ত্র প্রভৃতি নানা আদর্শের জন্ম হয়।
4. বিপ্লব কোন একটা দেশ বা কালের মধ্যে সীমাবদ্ধ থাকে না বিপ্লব এক দেশ থেকে উত্থান হয়ে নানা দেশে ছড়িয়ে পড়ে এবং বহুদিন পর্যন্ত এর অস্তিত্ব বজায় থাকে।
মূল্যায়ন:- 
পরিশেষে বলা যায়, বিদ্রোহ, বিপ্লব অভ্যুত্থান এই তিনটি শব্দের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো বিপ্লব, বিদ্রোহ সাময়িক এর জন্য হয়, অভ্যুত্থান হঠাৎ করে হয় কিন্তু বিপ্লব হলো দীর্ঘ দিনের ফসল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here