Click Below

Breaking

Know more

Search

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

Madhyamik History গগণেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যাঙ্গ চিত্রের পরিচয়

গগণেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যাঙ্গ চিত্রের পরিচয়
Madhyamik History

প্রিয় ছাত্র ছাত্রীরা এই ব্লগের মাধ্যমে 2019 মাধ্যমিক পরীক্ষা আসতে পারে পঞ্চম অধ্যায়ের একটি চার নম্বরের প্রশ্নর উত্তর আলোচনা করলাম। প্রশ্ন টি হল :-

প্রশ্ন:- গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্রঃ কীভাবে ঔপনিবেশিক সমাজের  সমালোচনা ফুটে উঠেছে?

সূচনা:- 
অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশিষ্ট চিত্রশিল্পী। তার আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্র সমকালীন উপনিবেশিক সমাজের প্রতি সমালোচনা  লক্ষ্য করা যায়। তাকে আধুনিক চিত্রশিল্পের পথিকৃৎ বলা হয়।

বিভিন্ন ব্যঙ্গচিত্র:-
 গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্র গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল 'অদ্ভুত লোক', 'বিরূপ বস্ত্র',  'নয়া হুল্লোড়',  'জাতাসুর', 'বিদ্যার কারখানা',  'বাকযন্ত্র' প্রভৃতি।

বৈশিষ্ট্য
 তাঁর আঁকা ব্যঙ্গচিত্রের যে সমস্ত বৈশিষ্ট্য গুলি ফুটে উঠেছে সেগুলি হল:-
1. তার বিভিন্ন ব্যঙ্গচিত্রের সমাজের ধনী ও অভিজাত শ্রেণীর ক্রিয়াকলাপের সমালোচনা করা হয়েছে।
2. ব্রিটিশ শাসনকালে বাবু নামে পরিচিত শিক্ষিত ও পাশ্চাত্যের অনুরাগে একশ্রেণীর বাঙালির সমালোচনা ফুটে উঠেছে।
3. বিবাহ সম্পর্কে বাঙালি দৃষ্টিভঙ্গি ও তার ব্যঙ্গচিত্র উঠে এসেছে।
4. পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির অন্ধ ভক্ত একশ্রেণীর বাঙ্গালীদের সমালোচনা ফুটে উঠেছে। তাঁর একটি ব্যঙ্গচিত্র দেখা যায় একজন বাঙ্গালী নারী বাংলা শাড়ি এবং ইউরোপের জুতো পরে ইউরোপিয় পুরুষের সঙ্গে নৃত্য করছে।
5. সমকালীন কিছু বাঙ্গালীর নিম্নরুচি তাঁর চিত্রে নিন্দিত হয়েছে। যেমন 'খল ব্রাহ্মণ' চিত্রে দেখা যায় যে জনৈক ব্রাহ্মণ ধর্মের প্রতি অনুরাগের পরিবর্তে মাংস মদ ও মহিলা অনুরক্ত।
6. নারী জাতির দুর্দশার চিত্র ব্যঙ্গচিত্র দেখা যায়।
7.  ভারতীয় সমাজব্যবস্থা জাতপাত ও বর্ণবৈষম্য ব্যবস্থার সমালোচনা 'জাতাসুর' নামে একটি ব্যঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে।

মূল্যায়ন:-
 শিল্প সমালোচকরা মন্তব্য করেছেন যে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র গুলি দক্ষতায় ও মৌলিক ভাবনায় অতুলনীয়। সমাজের নানা দিক তুলে ধরা হতো তার ব্যঙ্গচিত্র যা জনমনে ব্যাপক প্রভাব ফেলত। এভাবে জাতীয়তাবাদ বিকাশে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র নানাভাবে সাহায্য করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here